1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

পথের ধারে ভাপা পিঠা বানিয়ে ভাইরাল নুসরাত

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : অগ্রহায়ণে নবান্ন; এরপরই ধুম পড়ে যায় পিঠা খাওয়ার। বাঙালির এ হলো চিরকালীন সংস্কৃতি। শহরে কিংবা গ্রামে শীতে পিঠা তৈরির দৃশ্য কম-বেশি প্রতি ঘরে; এমনকি পথের ধারেও দেখা যায়। কিন্তু তাই বলে রুপালি পর্দার চোখ ধাঁধিয়ে দেওয়া নায়িকা পথের ধারে বসে পিঠা বানাচ্ছেন- এমন দৃশ্য কি সহজে দেখা যায়?

তেমনই একটি দৃশ্য দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে! বিশেষ করে যারা বলেন- নায়িকারা আবার ঘরের কাজ, রান্না এগুলো পারে নাকি? নুসরাত ফারিয়া দেখিয়ে দিয়েছেন তিনি যেমন চুল বাঁধতে জানেন (সুন্দর সাজতে), তেমনি রাঁধতেও (পিঠা বানাতে) জানেন।

একদম মেকি দৃশ্য নয়, নুসরাত সত্যি সত্যি পিঠা বানাচ্ছিলেন! এমনকি বর্ণনাও দিচ্ছিলেন হাত নেড়ে- ‘শীতকাল প্রায় শেষের দিকে। আজ তৈরি করছি ভাপা পিঠা। তবে নতুন চালের কারণে পিঠা সুন্দর হচ্ছে না! আমরা অনেকে মিলে পিঠা বানাচ্ছি। আমিও কয়েকটি বানিয়েছি।’ বলছিলেন নুসরাত।

পথের ধারে বসে স্বপ্নের নায়িকা ভাপা পিঠা বানাচ্ছেন- ভাবা যায়! না, ভাবতে পারেননি অনেকেই। তাই ভিডিওর নিচে বয়ে যায় কমেন্টস-এর বন্যা। স্বীকার করতেই হবে, সবাই যে ক্রেডিট দিয়েছেন এমন নয়, অনেকে নেতিবাচক মন্তব্য করেছেন। তাতে অবশ্য কিছু যায়-আসে না। স্টারদের ওসব গায়ে মাখলে চলে নাকি?

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com