1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নকলা ও নালিতাবাড়ী দুই পৌরসভায় মেয়র পদে আ’লীগ প্রার্থী বিজয়ী

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

শেরপুর : তৃতীয় ধাপে অনুষ্ঠিত শনিবার (৩০ জানুয়ারি) শেরপুরের নকলা এবং নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এবং বর্তমান দুই মেয়র হাফিজুর রহমান লিটন ও আবু বক্কর সিদ্দিক টানা দ্বিতীয়বারের মতো বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার সন্ধ্যায় রিটানির্ং অফিসারের কার্যালয় থেকে পৃথকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রমতে, এবারের নির্বাচনে নালিতাবাড়ী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ থেকে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আবু বক্কর সিদ্দিক এবং বিএনপি থেকে সাবেক মেয়র আনোয়ার হোসেন ভিপি এ দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে কোনপ্রকার বিশৃঙ্খলা ছাড়াই নালিতাবাড়ী পৌরসভার বর্তমান মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক নৌকা প্রতীকে ১২ হাজার ৯৫৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনোয়ার হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৪২৩ ভোট। ব্যবধান ১০ হাজার ৫৩৪ ভোট।
নকলা পৌরসভায় এবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটন ও বিএনপি মনোনীত এনামুল হক রিপন ছাড়াও স্বতন্ত্র প্রার্থী মিলে মেয়র পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কোনপ্রকার বিশৃঙ্খলা ছাড়াই নৌকা প্রতীক নিয়ে ১২ হাজার ৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক মেয়র অধ্যাপক মিজানুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৯৫০ ভোট। এছাড়াও বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক রিপন ধানের শীষ প্রতীকে ২ হাজার ৯৮৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন আনার জগ প্রতীকে পেয়েছেন ৩২৬ ভোট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com