1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সাইফ-কেয়া সীমানা’র শুটিং শুরু

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

মারুফ সরকার : ভারতের কলকাতায় সেখানকার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে জুটি বেঁধে একটি ছবির শুটিং শেষ করে সদ্য দেশে ফিরেছেন এ সময়ের নায়ক সাইফ খান। ফিরেই নতুন আরেকটি ছবির কাজ শুরু করেছেন। নাম ‘সীমানা’। এ ছবিতে তিনি জুটি বেঁধেছেন দেশের এক সময়ের জনপ্রিয় নায়িকা কেয়ার সঙ্গে। ছবিটি পরিচালনা করছেন রকিবুল আলম রকিব। ঢাকার সাভারে একটি বাগানবাড়িতে ২৯ জানুয়ারি থেকে এর শুটিং চলছে। রোমান্টিক গল্প নিয়ে নির্মিত এ ছবির শুটিং একটানা চলবে বলে পরিচালক সূত্রে জানা গেছে।
এতে অভিনয় প্রসঙ্গে সাইফ খান বলেন, ‘দারুণ একটি গল্প। কনকনে শীতের মধ্যে ভোর থেকে গভীর রাত পর্যন্ত শুটিং করছি। শারীরিকভাবে কিছুটা ক্লান্ত হলেও পুরো ইউনিট খুব উৎসাহের সঙ্গে কাজ করছে। আশা করি ভালো কিছু দাঁড়াবে।’
কেয়া বলেন, ‘সাইফের সঙ্গে প্রথম কাজ করছি। ভালো ছেলে। অভিনয়ও ভালো করে। তা ছাড়া এ ধরনের গল্পের ছবিই দর্শক পছন্দ করেন। নির্মাতার মুনশিয়ানা, আমাদের পরিশ্রম- সব মিলিয়ে ভালো একটি প্রজেক্ট হচ্ছে। আশা করছি দর্শকদের পছন্দ হবে।’ ছবিটি চলতি বছরই মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com