1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ঝিনাইগাতীতে পদ্মা ব্যাংকের ‘এক কাপ চা’ ক্যাম্পেইন

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
মোহাম্মদ দুদু মল্লিক, স্টাফ রিপোর্টার : শেরপুর জেলার ঝিনাইগাতীতে গ্রাহকদের সঙ্গে ব্যাংকের সম্পর্ক জোরদার করতে ‘এক কাপ চা’ ক্যাম্পেইন শুরু করেছে পদ্মা ব্যাংক। শাখায় গ্রাহক বৃদ্ধি এবং গ্রাহকদের ব্যাংকিং নানান দিক সম্পর্কে অবহিত করতে ব্যতিক্রমী এ উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ।
ক্যম্পাইনের পুরো নাম হচ্ছে ‘এক কাপ চা-২০২১ সহজ ও স্বচ্ছ ব্যাংকিং সুবিধা’। যার মূল উদ্দেশ্য গ্রাহকদের সঙ্গে ব্যাংকের সম্পর্ক জোরদার করা।
৩১ জানুয়ারী রবিবার শেরপুর জেলার ঝিনাইগাতী শাখা পদ্মা ব্যাংকের ম্যানেজার মোঃ মুজিবুর রহমান এই ক্যাম্পেইন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। এসময় ব্যাংকের অফিসার গোলাম মোস্তফাসহ অন্যান্য কর্মকর্তারা ‘এক কাপ চা’ ক্যাম্পেইনের আওতায় পদ্মা ব্যাংক গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের সম্পৃক্ততার পাশাপাশি তাদের সামনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার চিত্র তুলে ধরেন। সহজ ও স্বচ্ছ ব্যাংকিং সুবিধা কার্যক্রম পরিচালনার পাশাপাশি গ্রাহকদের নতুন বছরের শুভেচ্ছা জানানোও ছিল এই ক্যাম্পেইনের উদ্দেশ্য।
এ ক্যাম্পেইন ৩১ জানুয়ারী রবিবার থেকে শুরু হয়ে ২ ফেব্রুয়ারী মঙ্গলবার পর্যন্ত চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com