1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়া প্রবাসীকে বিয়ে করেছেন পপি!

  • আপডেট টাইম :: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি। অভিনয়ে নিয়মিত না হলেও চলচ্চিত্রের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে তাকে কোথাও দেখা যাচ্ছে না। ফেসবুকেও নেই তার আপডেট। এছাড়া তার মুঠোফোনটিও বন্ধ রয়েছে। হঠাৎ অন্তরালে চলে যাওয়ায় চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন উড়ছে—বিয়ে করেছেন পপি।

অন্যদিকে বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করেছে, একবছর আগে ষাটোর্ধ্ব বিবাহিত এক প্রকৌশলীকে গোপনে বিয়ে করেছেন পপি! রাজধানীর বারিধারায় বিলাসবহুল ফ্ল্যাটে ওঠার পর তাকে ঘিরে এমন গুঞ্জন মিডিয়াপাড়ায় জোরালো হয়েছে। তবে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, প্রকৌশলীকে নয়, এক মালয়েশিয়া প্রবাসীকে বিয়ে করেছেন পপি।

এ বিষয়ে কথা বলতে পপির মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। পরে পপির ঘনিষ্ঠ একজনের সঙ্গে যোগাযোগ করেন এই প্রতিবেদক। তিনি বলেন, ‘‘করোনামুক্ত হওয়ার পর খুলনা থেকে ঢাকায় আসেন পপি। তা-ও অনেক দিন আগের কথা। তখন পপি বলেছিল, ‘নতুন বাসা নিয়েছি।’ কিন্তু বিয়ে বা অন্য কোনো বিষয়ে কিছু বলেননি।’’

সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ সিনেমার শুটিং শেষ করেছেন পপি। এছাড়া ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমার কাজও শেষ করেছেন ৪২ বছর বয়েসি এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com