1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

খেলায় মেতেছে জয়, সঙ্গী অপু বিশ্বাস

  • আপডেট টাইম :: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : তারকা দম্পতি শাকিব-অপুর একমাত্র পুত্র আব্রাম খান জয়। স্বাভাবিক কারণে জয়কে নিয়ে দর্শকের বাড়তি আগ্রহ রয়েছে। জয়ের যত্ন-আত্ত্বি, পড়াশোনা থেকে খেলাধুলার সঙ্গী তার মা অপু বিশ্বাস। মাঝে মাঝেই ছেলেকে নিয়ে খেলায় মেতে ওঠেন তিনি।

সোমবার (১ ফেব্রুয়ারি) অপু বিশ্বাস তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। এতে দেখা যায়, কোনো পার্কের প্লে গ্রাউন্ডে একটি ঢেঁকিকলের একপাশে অপু বিশ্বাস অন্যপাশে জয়। দুজনে দারুণ হাস্যজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন।

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘করোনার কারণে অনেকদিন ঘর থেকে বের হইনি। জয় একদম হাঁপিয়ে ওঠেছিল। তাই ইদানীং ওকে নিয়ে ঘুরতে বের হই।’

সামাজিক যোগাযোগমাধ্যমে জয়কে নিয়ে ভক্তদের আগ্রহ বেশ চোখে পড়ার মতো। তার ছবি প্রকাশের পর পরই অসংখ্য লাইক-কমেন্টে ভরে যায়। এরই মধ্যে জয়ের বেশকিছু ভিডিও ভাইরাল হয়েছে। মায়ের সঙ্গে খেলার ভিডিওটি প্রকাশের ১ ঘণ্টার মধ্যে রিঅ্যাক্ট পড়েছে ১০ হাজারের বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com