1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নীলফামারীতে গৃহবধূ ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

এ জি মুন্না, নীলফামারী: নীলফামারী সদরের খোকশাবাড়ী গ্রামের এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

সোমবার দিবাগত রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে জেলা সদরের গোড়গ্রাম হাজীপাড়ার ইস্কান্দার মির্জার ছেলে সাকিব সরকার (২৮) ও টুপামারী দোগাছি গ্রামের আমিনুর রহমানের ছেলে শাহাজাদা তালিবকে (২৩) গ্রেফতার করে পলিশ।

মামলার সুত্রমতে, গত রবিবার (৩১ জানুয়ারি) রাত অনুমানিক ১০টার দিকে স্বামীর সাথে ঝগড়া করে ওই গৃহবধূ অভিমান করে রাতেই পার্শ্ববর্তী গ্রামের ফুফুর বাড়ি যাওয়ার পথে হাজিগঞ্জ মাহাবুবা মেমোরিয়াল হাসপাতালের সামনে ফাঁকা রাস্তায় ওই দুই যুবক তাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। ধর্ষিতা রাস্তার ধারে পড়ে থাকলে টহলরত পুলিশের দল ওই পথে যাওয়ার সময় ওই গৃহবধূকে উদ্ধার করে।

এ বিষয়ে সদর থানার তদন্ত অফিসার মাহমুদ-উন-নবী বলেন, ভিকটিমের ফুফু থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করলে  আমরা ধর্ষকদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com