1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী ৭২ বোতল ফেন্সিডিলসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা, পরে বহিষ্কার এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা

কারিশমার সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙায় বিপদে পড়েছিলেন অজয়

  • আপডেট টাইম :: বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম আলোচিত জুটি কারিশমা কাপুর ও অজয় দেবগন। ‘জিগর’, ‘সংগ্রাম’-এর মতো ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তারা। একসঙ্গে কাজ করতে গিয়েই পরস্পরের প্রেমে পড়েন এই যুগল। কিন্তু ১৯৯৪ সালে ‘সোহাগ’ সিনেমার শুটিং সেটে তাদের মধ্যে মনোমালিন্যতা তৈরি হয়। এরপর এই সিনেমার শুটিং সেটে পরস্পরের সঙ্গে কথা বলাও বন্ধ করে দেন তারা। শট শেষ হলেই কারিশমা চলে যেতেন নিজের ঘরে।

‘সোহাগ’ সিনেমায় কারিশমা-অজয় ছাড়াও অভিনয় করেছেন অক্ষয় কুমার ও নাগমা। তবে প্রধান চরিত্রে অভিনয় করেন অজয়-কারিশমা। এই সিনেমার সবচেয়ে জনপ্রিয় গান, ‘গরে গরে মুখেরেতে কালা কালা চশমা’। এই গানে কারিশমা-অজয়, অক্ষয়-নাগমার থাকার কথা ছিল। কিন্তু গানটিতে দেখা যায়নি অজয়কে।

শোনা যায়, অজয়ের সঙ্গে প্রথম সম্পর্কের ইতি টেনেছিলেন কারিশমা কাপুর। এরপর বলিউডের বেশ কিছু সিনেমা অজয়ের হাতছাড়া হয়। অজয়ের কাজ চলে যাওয়ার পেছনেও কারিশমার হাত ছিল। যদিও কাজল-কারিশমার সম্পর্ক কখনো খারাপ হয়নি। তাদের মধ্যে এখনো বেশ ভালো সম্পর্ক।

১৯৯২ সালে ‘জিগর’ সিনেমায় প্রথম অভিনয় করেন কারিশমা-অজয় দেবগন। ফারুক সিদ্দিকী পরিচালিত এই সিনেমা মুক্তি পায় ১৯৯২ সালের ২৩ অক্টোবর। মুক্তির পর এটি বক্স অফিসে দারুণ ব্যবসা করে।

অভিনয় থেকে কারিশমা দূরে সরে গেলেও নিয়মিত কাজ করছেন অজয়। পাশাপাশি সিনেমা প্রযোজনাও করছেন তিনি। বর্তমানে অজয়ের হাতে রয়েছে বেশ কিছু সিনেমার কাজ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—‘দ্য প্রাইড অব ইন্ডিয়া’, ‘ট্রিপল আর’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘থ্যাঙ্ক গড’, ‘মে ডে’ প্রভৃতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com