1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী ৭২ বোতল ফেন্সিডিলসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা, পরে বহিষ্কার এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা

চড়া দাম চাইছেন সাই পল্লবী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : গত বছরের শুরুর দিকে মুক্তি পায় মালায়ালাম ভাষার ‘আয়াপ্পানাম কোশিয়াম’ সিনেমা। তেলেগু ভাষায় সিনেমাটির রিমেক করছেন পরিচালক সাগর কে চন্দ্র। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ। গত ২৬ জানুয়ারি ভারতের হায়দরাবাদে এ সিনেমার শুটিং শুরু হয়েছে। প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছেন পবন কল্যাণ।

গত বছরের শেষের দিকে গুঞ্জন উঠে, এ সিনেমায় পবন কল্যাণের বিপরীতে অভিনয় করবেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাই পল্লবী। কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি। এদিকে বেশ কিছু দিন ধরেই খবর উড়ছে, চড়া পারিশ্রমিক চাইছেন সাই পল্লবী। আর এ নিয়ে চলছে দর কষাকষি।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, এ সিনেমার জন্য সাই পল্লবী ২ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন। সিনেমাটির পুরো গল্পে সাই পল্লবীর চরিত্রের উপস্থিতি রয়েছে। যার জন্য তিনি পারিশ্রমিক বাড়িয়ে চেয়েছেন। কিন্তু পরিচালক তাকে ৫০ লাখ রুপি কম নেওয়ার প্রস্তাব দিয়েছেন। আর নিয়ে সাই পল্লবীর সঙ্গে আলোচনা চলছে। আশা করা যাচ্ছে, খুব শিগগির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতারা।

এ সিনেমার অন্যতম প্রধান আরেকটি চরিত্রে অভিনয় করছেন ‘বাহুবলি’ খ্যাত অভিনেতা রানা দাগ্গুবতী। তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে ঐশ্বরিয়া রাজেশকে।

২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। এরপর ২০১৪ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী। ২০১৭ সালে তেলেগু ভাষার ‘ফিদা’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।

সাই পল্লবী অভিনীত প্রেক্ষাগৃহে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এনজিকে’। বর্তমানে তেলেগু ভাষার ‘লাভ স্টোরি’ ও ‘বিরতা পারভাম ১৯৯২’ সিনেমার কাজ এই অভিনেত্রীর হাতে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com