1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

যুক্তরাষ্ট্রে ২ পুলিশকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম :: সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হনুলুলু শহরে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় রোববার সকালে ডায়মন্ড হেড এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে।

ধারণা করা হচ্ছে ওই হামলাকারীও পরে মারা গেছেন। হাওয়াইয়ের গভর্নর ডেভিট ইগ এক বিবৃতিতে বলেন, দুই হনুলুলু পুলিশ কর্মকর্তার মৃত্যুতে আমরা শোকাহত। তারা দু’জনে সকালে কর্মরত অবস্থায় মারা গেছেন।

হনুলুলুর মেয়র কার্ক কাল্ডওয়েল ওই গোলাগুলির ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন। গোলাগুলির ঘটনায় আরও এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

এই ঘটনায় হামলারকারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তার নাম জেরি হ্যানেল, বয়স (৬৯) বছর। স্থানীয় সময় রোববার সকালে বাড়ির মালিক এবং অপর এক নারীকে ছুরিকাঘাত করে সে।

ঘটনাস্থলে পৌঁছানোর পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে সে। এরপরেই সে যে বাড়িতে থাকত সেখানে আগুন ধরিয়ে দেয়। এতে আশপাশের বেশ কিছু বাড়ি-ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। পুলিশের ধারণা ওই ঘটনার পর অগ্নিদগ্ধ হয়ে হামলাকারী নিজেও মারা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com