1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সুশান্তের শোক কাটিয়ে উঠছেন রিয়া!

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিপাড়ায় সবচেয়ে উচ্চারিত নাম ছিল রিয়া চক্রবর্তী। ভারতীয় মিডিয়ার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি। তাকে নিয়ে হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

সুশান্তের মৃত্যুর প্রায় আট মাস পর কেমন আছেন তার সাবেক প্রেমিকা রিয়া? জানা গেছে, শোক কাটিয়ে নিজেকে ঠিক করতে ব্যস্ত এই অভিনেত্রী। সম্প্রতি মুম্বাইয়ের একটি জিমের বাইরে দেখা যায় তাকে। নিয়মিত শরীরচর্চা করে ফিটনেস ঠিক করতে ব্যস্ত ‘জালেবি’ সিনেমাখ্যাত রিয়া।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) জিম থেকে বের হওয়ার সময় ফটো সাংবাদিকদের ক্যামেরায় বন্দি হন রিয়া চক্রবর্তী। এই সময় এক সংবাদিক তাকে কেমন আছেন জিজ্ঞাসা করেন। জবাবে এই অভিনেত্রী বলেন, ‘ঠিক হচ্ছি।’ পরবর্তী সময়ে এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

গত ১৪ জুন সুশান্তের মৃত্যুর পর এর পেছনে কারণ খুঁজতে তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ। পাশাপাশি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট (ইডি) ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) সংশ্লিষ্ট বিষয়ে খতিয়ে দেখতে শুরু করে। এরপর সুশান্তের মাদক সেবনের বিষয়টি প্রকাশ্যে আসে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com