1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

মিস ইউনিভার্স বাংলাদেশে লড়বেন ৯২৫৬ জন সুন্দরী

  • আপডেট টাইম :: শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : শুক্রবার (৫ ফেব্রুয়ারি) শেষ হয়েছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের নিবন্ধন প্রক্রিয়া। মহামারি করোনার কারণে ২০২০ সালের মূল আয়োজনের সময় পরিবর্তন করে ২০২১ সালে নেওয়া হয়েছে। গত ২৩ দিনে এবারের প্রতিযোগিতায় নিবন্ধন করেছেন ৯ হাজার ২৫৬ জন।

মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক শফিকুল ইসলাম জানান, ৯ হাজার ২৫৬ জন প্রতিযোগী নিয়ে পরবর্তী লেভেল শুরু হবে। পর্যায়ক্রমে অডিশনের মাধ্যমে বাছাই ও গ্রুমিং শেষে আগামী মার্চে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। আগামী মে মাসে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী যুক্তরাষ্ট্রে মিস ইউনিভার্সের মূল আয়োজনে অংশ নেবেন।

গত ১৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার নিবন্ধনের তারিখ ঘোষণা করে আয়োজকরা। পরে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়। এছাড়া শুরুর দিকে আবেদন ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হলেও কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে নিবন্ধন ফি বাতিল করা হয়। ফলে নিবন্ধন ফি ছাড়াই আবেদন করেন প্রতিযোগীরা। প্রথম পর্যায়ে যারা পূর্ব নির্ধারিত ফি দিয়ে নিবন্ধন করেছিলেন তাদের ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

২০১৯ সালে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’। এতে বিজয়ী হন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মেয়ে শিরিন আক্তার শিলা। এ আসরের গ্র্যান্ড ফিনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ‘মিস ইউনিভার্স ১৯৯৪’ বিজয়ী বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। এবারের আয়োজনেও উপস্থিত থাকবেন একজন সাবেক মিস ইউনিভার্স।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com