1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী ৭২ বোতল ফেন্সিডিলসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা, পরে বহিষ্কার এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা জ্বালানি তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

আল্লু অর্জুনের অপেক্ষায় সাঈ

  • আপডেট টাইম :: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : পরিচালক-অভিনেতা মহেশ মঞ্জরেকরের মেয়ে সাঈ মঞ্জরেকর। বলিউডের জনপ্রিয় ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে রুপালি জগতে পা রাখছেন তিনি। ‘মেজর’ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন এই অভিনেত্রী।

এদিকে গত মাসে গুঞ্জন উঠে, দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন সাঈ। এটি পরিচালনা করবেন কোরাতলা শিবা। যদিও বিষয়টি নিয়ে এতদিন মুখ খুলেননি এই অভিনেত্রী। অবশেষে এই গুঞ্জন নিয়ে সাঈ কথা বলেছেন টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে।

সাঈ মঞ্জরেকর বলেন—‘‘এই গুঞ্জন যদি সত্যি হতো তবে ভালো হতো। কারণ আল্লু অর্জুন আমার প্রিয় অভিনেতা। তেলেগু সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর কিছু তেলেগু সিনেমা দেখার সিদ্ধান্ত নিই। তারপর রোমান্টিক-অ্যাকশন ঘরানার ‘আলা ভাইকুন্তাপুরামলো’ সিনেমাটি দেখি। আমি আল্লু অর্জুনের অভিনয় ও নাচ দেখে বিস্মিত হয়েছি। এটি অসাধারণ ছিল। আশা করি, খুব শিগগির তার সঙ্গে কাজের সুযোগ পাব। আপাতত সেই অপেক্ষায় আছি।’’

২০০৮ সালে মুম্বাই হামলায় মারা যান মেজর সন্দ্বীপ উন্নিকৃষ্ণান। তার জীবনী নিয়ে নির্মিত হচ্ছে ‘মেজর’ সিনেমা। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন আদিবি। শশী কিরান টিকা পরিচালিত এ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাঈ। সিনেমাটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী।

সাঈ মঞ্জরেকর বলেন—‘‘এটি চমৎকার একটি সিনেমা হতে যাচ্ছে। ‘মেজর’ সিনেমাটি যে ভাষায়ই নির্মিত হোক না কেন তা মানুষের মন নাড়িয়ে দেবে। এই সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে পেরে আমি খুবই আনন্দিত।’

জি. মহেশ বাবু এন্টারটেইমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে ‘মেজর’। এটি প্রযোজনা করছেন দক্ষিণের আরেক জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। আগামী ২ জুলাই তেলেগু ও হিন্দি ভাষায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com