1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

অবশেষে টাইগার-সারা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় দুই অভিনয়শিল্পী টাইগার শ্রফ ও সারা আলী খান। অবশেষে জুটি হয়ে পর্দায় হাজির হবেন তারা।

সারা বলিউডে পা রাখার পর থেকেই টাইগারের সঙ্গে তার সিনেমায় অভিনয়র গুঞ্জন শোনা যাচ্ছিল। কিছুদিন আগে ‘হিরোপান্তি টু’ সিনেমায় এই অভিনেত্রীকে প্রায় চূড়ান্ত করেছিলেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। কিন্তু মাদক কাণ্ডে সারার নাম জড়ালে তার পরিবর্তে সিনেমাটিতে তারা সুতারিয়াকে নেওয়া হয়।

বলিউডহাঙ্গামা ডটকমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাঘি ফোর’ সিনেমায় টাইগার বিপরীতে পর্দায় হাজির হবেন সারা।

একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘বাঘি ফোর সিনেমার জন্য সারা সবার চেয়ে এগিয়ে আছেন। হিরোপান্তি টু সিনেমায় তাকে প্রায় চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু পরে তারা সুতারিয়াকে নেওয়া হয়। কিন্তু সাজিদ এক কথার মানুষ। তিনি এই অভিনেত্রীকে বাঘি ফোর সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। সারারও তার চরিত্রটি পছন্দ হয়েছে এবং তার টিম শিডিউলের বিষয়টি নিয়ে কাজ করছে।’

এদিকে বর্তমানে বেশ কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত টাইগার শ্রফ। ‘হিরোপান্তি টু’র পর ‘বাঘি ফোর’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি। অন্যদিকে, সারার ঝুলিতেও একাধিক সিনেমা রয়েছে। ‘আতরাঙ্গি রে’ ছাড়াও ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’ ও দিনেশ বিজনের ম্যাডক্স ফিল্মসের একটি সিনেমায় দেখা যাবে তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com