1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

পাঁচ বছর বয়স থেকে যে রোগে ভুগছেন কাজল

  • আপডেট টাইম :: বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। অভিনয় ও শরীরি সৌন্দর্যে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। কিন্তু এই অভিনেত্রী মাত্র পাঁচ বছর বয়স থেকে একটি রোগে ভুগছেন। কাজল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

বিষয়টি ব্যাখ্যা করে কাজল আগরওয়াল লিখেছেন—আমার বয়স যখন পাঁচ বছর, তখন চিকিৎসকরা ডায়াগনোসিস করেন আমার ব্রংকিয়াল অ্যাজমা বা শ্বাসকষ্ট রয়েছে। আমার মনে আছে, ওই সময়ে আমাকে কিছু খাবারের বিষয়ে বিধি-নিষেধ আরোপ করা হয়। কল্পনা করতে পারেন, একটি বাচ্চাকে চকোলেট ও দুগ্ধজাত খাবার খেতে নিষেধ করা হয়েছিল! শৈশবে এটি মোটেও সুখকর কোনো অভিজ্ঞতা ছিল না।

কাজল সবসময় সঙ্গে ইনহেলার রাখেন। বিষয়টি স্মরণ করে এই অভিনেত্রী লিখেছেন—কোথাও ঘুরতে গেলে, শীতের মৌসুমে, ধুলাবালি বা সিগারেটের ধোঁয়া এড়িয়ে চলতাম। কারণ এসবের সংস্পর্শে এলেই শ্বাসকষ্ট বেড়ে যেত। শ্বাসকষ্ট কমানোর জন্য ইনহেলার ব্যবহার করতে শুরু করি। যা আমাকে ভালো রাখতো। এখনো সবসময়ই ইনহেলার সঙ্গে রাখি। বাইরে বের হওয়ার আগে নিশ্চিত হই ইনহেলার নিয়েছি কিনা! আমাদের দেশে অনেক মানুষ শ্বাসকষ্টে ভুগছেন। কিন্তু মানুষের সামনে ইনহেলার ব্যবহার করতে লজ্জাবোধ করেন। ইনহেলার ব্যবহার করার মধ্যে কোনো লজ্জা নেই!

ব্যক্তিগত জীবনে কাজল প্রেমিক গৌতম কিচলুকে বিয়ে করেছেন। গত ৩০ অক্টোবর দ্য তাজ প্যালেস হোটেলে কাজল ও গৌতমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর এই দম্পতি মধুচন্দ্রিমায় চলে যান।

কাজলের পরবর্তী সিনেমা ‘আচার্য’। মধুচন্দ্রিমা শেষে এ সিনেমার মাধ্যমে গত ১৫ ডিসেম্বর শুটিংয়ে ফেরেন এই অভিনেত্রী। ‘আচার্য’ ছাড়াও কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় দেখা যাবে কাজলকে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে এই অভিনেত্রীর ‘প্যারিস প্যারিস’ সিনেমাটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com