1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী ৭২ বোতল ফেন্সিডিলসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা, পরে বহিষ্কার এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা জ্বালানি তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

সিয়ামের সঙ্গে নোভার যাত্রা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়ক সিয়াম আহমেদ। এরই মধ্যে ‘পোড়ামন-২’ ও ‘দহন’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। এরপর আরো কয়েকটি সিনেমায় অভিনয় করেন। এবার নতুন সিনেমায় নাম লেখালেন সিয়াম। ‘মৃধা ভার্সেস মৃধা’ নামের এই সিনেমায় তার সঙ্গী অভিনেত্রী নোভা। এ সিনেমার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রে পা রাখতে যাচ্ছেন নোভা।

রনি ভৌমিকের পরিচালনায় এই সিনেমায় সিয়াম-নোভা ছাড়াও অভিনয় করবেন তারিক আনাম খান, নিমা রহমান, সানজিদা প্রীতি প্রমুখ।

নোভা তার অভিষেক সিনেমা প্রসঙ্গে বলেন, ‘প্রথমবারের মতো রুপালি পর্দায় নাম লেখালাম। চমৎকার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘মৃধা ভার্সেস মৃধা’। এতে চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করছি। আশা করছি, খুব ভালো অভিজ্ঞতা হবে।’

পরিচালক রনি ভৌমিক জানান, সামাজিক প্রেক্ষাপটের একটি গল্প দেখানো হবে ‘মৃধা ভার্সেস মৃধা’ সিনেমায়। যেখানে উঠে আসবে পরিবারের সম্প্রীতির সৌন্দর্য, সম্পর্কের অবক্ষয়সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়।

মডেলিংয়ের মাধ্যমে নোভার ক্যারিয়ার শুরু। নিয়মিত কাজ করছেন টিভিসি ও নাটক-টেলিফিল্মে। এছাড়া বিভিন্ন টিভি অনুষ্ঠান উপস্থাপনাও করেছেন। সম্প্রতি আরটিভির ‘গোলমাল’ নামে একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com