1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আবারো একসঙ্গে নুসরাত-যশ, প্রেমের গুঞ্জন তুঙ্গে

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : চলতি বছরের শুরুতে গুঞ্জন উঠে, সংসার ভাঙছে টলিউড অভিনেত্রী নুসরাত জাহান ও নিখিল জৈনর। শুধু তাই নয়, টলিউড অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন চলছে। এই চর্চা নতুন করে উসকে দিলেন যশ-নুসরাত।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে নুসরাত অভিনীত ‘ডিকশনারি’ সিনেমাটি। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) কলকাতার মাল্টিপ্লেক্সে অনুষ্ঠিত হয় এ সিনেমার প্রিমিয়ার। সেখানে যশের ‘হাত ধরে’ হাজির হন নুসরাত জাহান।

সিনেমার সঙ্গে যশের কোনো সম্পর্ক নেই। ব্রাত্য বসু পরিচালিত এ সিনেমায় নুসরাতের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় আর প্রেমিকের চরিত্রে অর্ণ মুখোপাধ্যায়। এদিন শুধু নুসরাতের সাপোর্টেই হাজির হয়েছিলেন যশ। তারপর পর থেকে এ জুটির প্রেমের সম্পর্কের পালে নতুন করে হাওয়া লেগেছে।

প্রিমিয়ার অনুষ্ঠানে লাল রঙের স্লিট গাউনে হাজির হন নুসরাত। আর যশের পরনে ছিল ডেনিম শার্ট ও জিনস। সংবাদমাধ্যমের ক্যামেরার ঝলকানির মাঝেই দ্রুত হেঁটে থিয়েটারে ঢোকে যান যশ-নুসরাত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com