1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ফের বিয়ে করছেন অভিনেত্রী দিয়া মির্জা

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : ফের বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। গত বছর ব্যবসায়ী বন্ধু বৈভব রেখির সঙ্গে দিয়ার প্রেমের গুঞ্জন শোনা যায়। তাকেই বিয়ে করছেন এই অভিনেত্রী। আগামী ১৫ ফেব্রুয়ারি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এতে শুধুমাত্র পরিবারের সদস্য ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত থাকবেন। ইন্ডিয়া টুডে এই তথ্য জানিয়েছে।

‘রেহনা হ্যায় তেরে দিল মে’, ‘দম’, ‘সঞ্জু’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন দিয়া। এর আগে নির্মাতা সাহিল সাংঘাকে বিয়ে করেছিলেন তিনি। সিনেমার চিত্রনাট্য শোনাতে গিয়ে দিয়ার সঙ্গে সাহিলের ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর ছয় বছর প্রেম করেন তারা। ২০১৪ সালে বিয়ে করেন দিয়া ও সাহিল। কিন্তু গত বছর আগস্টে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি।

এক যৌথ বিবৃতিতে তারা লেখেনে, ‘জীবনের ১১ বছর একসঙ্গে কাটানোর পর আমরা পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা বন্ধু থাকব এবং পরস্পরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা অটুট থাকবে। যদিও আমাদের চলার পথ আলাদা হয়ে গেছে, তবে আমাদের মধ্যে যে বন্ধন ছিল তার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের পরিবার, বন্ধু, মিডিয়াকে তাদের ভালোবাসা, সহযোগিতা ও বিষয়টি বোঝার জন্য ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের প্রাইভেসির বিষয়টি বোঝার জন্য সবাইকে অনুরোধ করছি। এই বিষয়ে আমরা আর কোনো মন্তব্য করব না।’

দিয়া মির্জা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্তে সিনেমা ‘থাপ্পড়’। বর্তমানে তেলেগু ভাষার ‘ওয়াইল্ড ডগ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবেও পরিচিত তিনি। এছাড়া ইউএনইপি-এর গুডউইল অ্যাম্বাসেডর দিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com