1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

প্রথম দেখায় প্রেমে বিশ্বাসী উর্বশী

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতীয় মডেল-অভিনেত্রী উর্বশী রাউটেলা। ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ সিনেমায় অভিনয় করেছেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার।

ব্যক্তিগত জীবনে এখনো কারো সঙ্গে উর্বশীর সম্পর্কে জড়ানোর কথা শোনা যায়নি। তবে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রথম দেখায় প্রেমে বিশ্বাস করেন তিনি।

এই অভিনেত্রী বলেন, ‘আমি প্রথম দেখায় প্রেমের বিষয়টি খুবই গভীরভাবে বিশ্বাস করি। যদিও অনেকেই এটি বিশ্বাস করেন না। কিন্তু এর বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও রয়েছে। অবশ্য, প্রথম দেখেই একজনের প্রতি গভীর প্রেম জন্মাবে তা কিন্তু নয়। শুরুতে আকর্ষণ তৈরি হয় এবং পরবর্তী সময়ে তা ভালোবাসায় রূপ নেয়। তবে প্রেমের পড়া যতটা সহজ, এটিকে টিকিয়ে রাখা ততটাই কঠিন।’

এবার ভ্যালেন্টাইন নিয়ে তার পরিকল্পনা প্রসঙ্গে উর্বশী জানান, এবারের দিনটি কাজের মধ্যেই কাটবে তার। শুটিং সেটেই বিশেষ দিনটি পার করবেন এই অভিনেত্রী।

বর্তমানে ‘ইন্সপেকটর অভিনাশ’ ওয়েব সিরিজের শুটিং নিয়ে ব্যস্ত উর্বশী। এতে তার বিপরীতে অভিনয় করছেন রণদীপ হুদা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com