1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

ক্রিকেটার নাসিরের বিয়ে: ক্ষুব্ধ হয়ে লাইভে ‘সাবেক প্রেমিকা’ সুবাহ

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগে জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেন ভালোবেসে বিয়ে করেন তামিমা তাম্মিকে। বিয়ের পর থেকে শুভেচ্ছায় ভাসছেন এই নব দম্পতি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে নাসির হোসেনকে নিয়ে মন্তব্য করে আলোচনায় আসেন মডেল-অভিনেত্রী হুমাইরাহ সুবাহ। তখন নিজেকে নাসিরের প্রেমিকা দাবি করেন এই অভিনেত্রী। ঘটনাটি বেশ আগের হলেও নাসিরের বিয়ের পর বিষয়টি পুনরায় আলোচনায় এনেছেন নেটিজেনরা। কিন্তু বিষয়টি ভালোভাবে গ্রহণ করেননি সুবাহ।

অনেকটা ক্ষুব্ধ হয়ে বিষয়টি নিয়ে ফেসবুক লাইভে নিজের অবস্থান পরিষ্কার করেছেন হুমাইরাহ সুবাহ। এ অভিনেত্রী বলেন—‘২০১৮ সালে নাসিরের সঙ্গে আমার সবকিছু শেষ হয়ে গেছে। এখন ২০২১ সাল। ৭ দিনে মানুষ মরে ভূত হয়ে যায়, আর আপনারা ৩ বছর ধরে একটি বিষয় মনে রাখছেন! এর মধ্যে আমি মিডিয়ায় আসলাম, সিনেমা করলাম, গান গাইলাম—এসব তো কেউ দেখেন না। এসব নিয়ে কথা বলেন! এমনো তো হতে পারে আমি নতুন বয়ফ্রেন্ড নিয়ে ভালো আছি ভাই! কীজন্য আপনারা শুধু নাসির নাসির করেন? নাসির বিয়ে করেছে ভালো কথা। আমি জানি ও বিয়ে করবে, তো? করতেই পারে। দুইদিন পর আমিও করব।’

৭ মিনিট ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি আরো বলেন, ‘নাসির বিয়ে করেছে ও মজায় আছে। আমার বয়ফ্রেন্ড আছে আমিও মজায় আছি। আপনাদের তিন-চারটা বউ থাকতে পারে, গার্লফ্রেন্ড থাকতে পারে আর আমরা মডেলদের দুই-চারটা বয়ফ্রেন্ড থাকলে দোষ কি? নিজের চরকায় তেল দেন। নাসিরের সঙ্গে আমার সম্পর্ক ছিল, সেটা ২০১৮ সালে লাইভের মাধ্যমে শেষ করে দিয়েছি। আমিও বিয়ে করব। সবাইকে দাওয়াত দিতে পারব না। কিন্তু ছবি পোস্ট করব। তখন কি আমার বিয়ের ছবি আপনারা নাসিরের ওয়ালে পোস্ট করবেন? এত খোঁচান কেন?’

বর্তমানে সুবাহা সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন। তার হাতে রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমার কাজ রয়েছে। শামসুজ্জামান রিমন প্রযোজিত এতে শিপন মিত্র ও তানভীর তনুর বিপরীতে অভিনয় করছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com