1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে ৩ দফা রকেট হামলা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে তিন দফা রকেট হামলা চালানো হয়েছে। এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাগদাদের গ্রিন জোনে এসব রকেট আঘাত হেনেছে।

তবে ওই হামলার ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রকেট হামলার পর পরই ওই এলাকায় সতর্কতা সাইরেন বাজতে শোনা গেছে।

চলতি মাসে আরও কয়েকবার গ্রিন জোনে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য ইরান সমর্থিত আধাসামরিক বাহিনীকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। তবে কোনো পক্ষই এখনও পর্যন্ত এসব হামলার দায় স্বীকার করেনি।

গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি ছিলেন জেনারেল সোলেইমানি। ইরানের এই জেনারেলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।

তার মৃত্যুর প্রতিশোধ নিতে গত ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এখন পর্যন্ত ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কয়েক বার হামলার ঘটনা ঘটেছে।

আল-তাজি ঘাঁটিতে হামলার দুদিন আগে বাগদাদের উত্তরাঞ্চলে আরেকটি সামরিক ঘাঁটিতেও রকেট হামলা হয়। এতে ইরাকের সামরিক বাহিনীর অন্তত চার সদস্য আহত হয়। এই ঘাঁটিতেও মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com