1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

রণবীর-আলিয়াকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা রণবীর কাপুর। আড়ালে তাকে ‘ক্যাসানোভা’ বলেই ডাকা হয়। কারণ ব্যক্তিগত জীবনে তার প্রেমের সম্পর্কে জড়ানোর তালিকাটা মোটেও ছোট নয়।

অভিনেত্রী সোনম কাপুর, দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে হালের আলিয়া ভাট— তার প্রেমিকার সংখ্যাটা একটু বেশি-ই! এমনকি তার হবু শ্বশুর মহেশ ভাটও তাকে লেডি’স ম্যান বলে সম্বোধন করেছেন।

এদিকে অনেকদিন থেকেই রণবীর-আলিয়ার প্রেম ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন উড়ছে। কিন্তু এই জুটির ভাগ্যচক্রে আসলে কী রয়েছে?

জ্যোতিষীর করা ভবিষ্যদ্বাণী অনুযায়ী, রণবীরের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে আলিয়াকে বেশ বেগ পেতে হবে। দাম্পত্য কলহের মধ্যে দিয়ে যাবে তাদের সংসার। তবে এই লড়াইয়ের মধ্যেই ধীরে ধীরে তাদের সম্পর্কে ভীত মজবুত হতে থাকবে। প্রতিটি মুহূর্তেই লড়াই চালিয়ে যেতে হবে আলিয়াকে। রণবীরকে আগলে রাখতে পারলেই তাদের সংসার সুখের হবে।

বর্তমানে আলিয়ার ঝুলিতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’, করন জোহরের ‘তখত’, এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আলিয়া। মুক্তির অপেক্ষায় তার ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি। এই সিনেমায় প্রথমবারের মতো প্রেমিক রণবীরের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। অন্যদিকে, ‘শমশেরা’ সিনেমায় দেখা যাবে রণবীরকে। লাভ রঞ্জনের একটি সিনেমাতেও অভিনয় করবেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com