1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শুটিং সেটে ঋত্বিকার কাণ্ড, ভাঙতে বসেছিল পরিচালকের বিয়ে

  • আপডেট টাইম :: শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : ২০১২ সাল জিৎ-কোয়েল অভিনীত ‘১০০% লাভ’ সিনেমা মুক্তি পায়। এতে কোয়েল মল্লিকের ছোট বোনের চরিত্রে অর্থাৎ শিশুশিল্পী হিসেবে প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন ঋত্বিকা সেন। প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই সবার নজর কাড়েন তিনি। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘মিস কল’। আগামী ২৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। এতে সোহম চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন ঋত্বিকা।

সিনেমাটির মুক্তি উপলক্ষে ভারতীয় সংবাদমাধ্যমে কথা বলেছেন সোহম-ঋত্বিকা। এ সময় শুটিয়ের একটি ঘটনা শেয়ার করেন তারা। সেদিনের ঘটনার কারণে তুলকালাম কাণ্ড ঘটেছিল। শুধু কি তাই, সহকারী পরিচালকের বিয়ে পর্যন্ত ভাঙতে বসেছিল।

সেই ঘটনা বর্ণনা করে ঋত্বিকা সেন বলেন—‘এ সিনেমার শুটিং যখন করছি তার কিছুদিন পরেই সহকারী পরিচালক অমিতদার বিয়ে ছিল। সেটে অমিতদার ফোন আমার কাছে রেখে গিয়েছিল। এর মধ্যে অমিতদার বাড়ি থেকে ফোন আসে। আর আমি ফোন ধরে বলে দিই— অমিতদার অ্যাকসিডেন্ট হয়েছে। মাথাটাথা ফেটে গেছে। আর তাতেই তুলকালাম কাণ্ড বেঁধে যায়। শুধু কি তাই অমিতদার বিয়ে প্রায় ভাঙতে বসেছিল।’

অবশ্য পরে ঋত্বিকা তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছিলেন। বিষয়টি স্মরণ করে ঋত্বিকা বলেন—‘আমি আসলে শুটিংয়ের জন্য অন্যরকম মুডে ছিলাম। পরে বিষয়টি বুঝতে পেরে আমি ফোন করে সরি বলে নিয়েছিলাম। সর্বশেষ অমিতদার বিয়েটাও ঠিকঠাকভাবে শেষ হয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com