1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাগদান সারলেন অভিনেত্রী ফারিয়া শাহরিন

  • আপডেট টাইম :: রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : বাগদান সারলেন লাক্স তারকা অভিনেত্রী ফারিয়া শাহরিন। ফারিয়ার হবু বরের নাম মাহফুজ রায়ান। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নগরীর সোনারগাঁও হোটেলে দুই পরিবারের সদস‌্যদের উপস্থিতে বাগদান সম্পন্ন করেন এই অভিনেত্রী।

দীর্ঘদিন প্রেম করে সংসার বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন ফারিয়া শাহরিন। এ অভিনেত্রী বলেন, চার বছর প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দুই পরিবারও তাতে সমর্থন দিয়েছে। চলতি বছরের শেষের দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

ফারিয়ার হবু বর মাহফুজ রায়ান একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত বলে জানা গেছে।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে পরিচিতি লাভ করেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com