1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

সানির যে ছবিতে ৬ ঘণ্টায় ১২ লাখ লাইক

  • আপডেট টাইম :: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : পরনে মনোকিনি, খোলা ভেজা চুল, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে রোদ চশমা। সুইমিং পুলের নীল জলে পা ডুবিয়ে এমন লুকে ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। সোমবার (২২ ফেব্রুয়ারি) এ অভিনেত্রী তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। তাতে এমনটা দেখা যায়।

মজার বিষয় হলো—সানির এই ছবি পোস্ট করার ৬ ঘণ্টার মধ্যে প্রায় ১২ লাখ লাইক পড়েছে। আর লাস্যময়ীরূপে ক্যামেরাবন্দি হয়ে ভক্তদের প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী।

সানি লিওন সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব। কাজের পাশাপাশি বিভিন্ন বিষয় তাতে শেয়ার করে থাকেন। বলা যায়, প্রতিদিনই ছবি কিংবা ভিডিও পোস্ট করেন তিনি। দিন তিনেক আগেও অন্যভাবে ধরা দিয়েছিলেন সানি।

তাতে দেখা যায়, এক ঝিলের মাঝে নৌকায় বসেছিলেন এই অভিনেত্রী। খোলা চুল, শান্ত দু’টি চোখ, কপালে চন্দন টিপে সেই সানি যেন একটু অচেনা! তার পরনে ছিল লাল এবং সোনালি রঙের ব্লাউজ এবং একই রঙের ছোট ঝুলের কেরালার মুণ্ডু শাড়ির মতো এক ধরনের পোশাক। সানির এই লুক দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন তার অনুরাগীরা। মাত্র ৪ ঘণ্টার মধ্যে এ ছবিতে ৮ লাখের বেশি লাইক পড়েছিল।

টেলিভিশন রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’-এর ১৩তম সিজনের শুটিং নিয়ে ভারতের কেরালায় ব্যস্ত সময় পার করছেন সানি লিওন। এ অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘বুলেটস’। গত ৮ জানুয়ারি এমএক্স প্লেয়ারে মুক্তি পায় এটি। দেবাং ডোলাকিয়া পরিচালিত ওয়েব সিরিজটিতে সানির পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন কারিশমা তান্না। এছাড়া বিক্রম ভাটের ‘অনামিকা’ ওয়েব সিরিজে অভিনয় করবেন সানি। খুব শিগগির এর শুটিং শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com