1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

সিনেমা ছাড়ার কারণ জানালেন শাকিল খান

  • আপডেট টাইম :: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : ‘আমার ঘর আমার বেহেশত’ খ্যাত চিত্রনায়ক শাকিল খান। দীর্ঘদিন তাকে চলচ্চিত্রের পর্দায় দেখা যায় না। তিনি এখন নিজের ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর পর বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দেন শাকিল খান। তারপর অজানা কারণেই চলচ্চিত্রাঙ্গন থেকে বিদায় নেন এ চিত্রনায়ক।

এবার স্ত্রীর সঙ্গে লাইভে এসে জানালেন চলচ্চিত্র ছেড়ে দেয়ার কারণ। কেন তিনি এখন আর সিনেমায় অভিনয় করেন না? লাইভে দর্শকের এমন প্রশ্নের জবাবে শাকিল খান বলেন, ‘কারণ দেখাতে হলে অনেক কথা বলতে হয়। আপনারা জানেন, এক সময় সিনেমা ছিল বাংলাদেশে বিনোদনের সবচেয়ে বড় একটি মাধ্যম। কিন্তু এমন একটা সময় এলো, যখন সিনেমা নিয়ে মানুষের খারাপ ধারণা তৈরি হলো ও নির্মাণের মান খারাপ হলো। ঠিক তখনই আমি পেছনে চলে গেলাম। কারণ আমি সবসময় চেয়েছি মানুষের কাছে সুন্দর কিছু উপস্থাপন করতে। চিন্তা ছিল সুন্দর ও ভালো কাজ উপহার দেওয়ার।’

সিনেমায় ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনো যে ভালো কিছু উপহার দেওয়ার ইচ্ছা নেই, বিষয়টি তা নয়। সামনে ভালো কিছু এলে চিন্তাভাবনা করবো। তবে জানি না সেটা কখন। অপেক্ষায় থাকতে হবে।’

শাকিল খানের স্ত্রী শারমিন হোসেন একজন নারী উদ্যোক্তা। তার একটি বুটিক হাউজ রয়েছে। ক্রেতাদের অনুরোধে আজ ২২ ফেব্রুয়ারি স্বামীকে তিনি তার ব্যবসায়িক ফেসবুক পেজ থেকে লাইভে আসেন। এসময় এসব কথা বলেন শাকিল খান।

সোহানুর রহমান সোহানের ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন শাকিল খান। এতে তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা পপি। সিনেমাটি বেশ দর্শকপ্রিয়তা লাভ করে। এরপর নার্গিস আক্তারের পরিচালনা ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনায়  ‘অবুঝ বউ’, মতিন রহমানের পরিচালনায় ও এ এস মুভিজের প্রযোজনায় ‘তোমাকেই খুজছি’, ইলিয়াস কাঞ্চন পরিচালিত ও সন্ধানী কথাচিত্র প্রযোজিত ‘বাবা আমার বাবা’, রুবেল পরিচালিত ও নীলা ফিল্মস প্রযোজিত ‘রক্ত পিপাসা’, কাজী হায়াৎ পরিচালিত ও অমি বনি কথাচিত্র প্রযোজিত ‘কষ্ট’, মনতাজুর রহমান আকবর পরিচালিত ও এস এম ফিল্মস প্রযোজিত ‘মগের মুল্লুক’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন শাকিল খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com