1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

বউ ও প্রেমিকা সাবধানে রাখেন : নাসিরের সাবেক প্রেমিকা

  • আপডেট টাইম :: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : সম্প্রতি বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন। তার বিয়েকে কেন্দ্র করে সোশাল মিডিয়ায় চলছে বিতর্ক। কারণ নাসিরের স্ত্রী তামিমা সুলতানা আগে বিবাহিত ছিলেন। তামিমা আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন।

এ অভিযোগ এনে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরিও করেছেন তামিমার আগের স্বামী রাকিব হাসান।

এদিকে এবার এ ঘটনায় জড়ানোর প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা সুবাহ শাহ হুমায়রা। তিনি নিজেকে নাসিরের সাবেক প্রেমিকা দাবি করে ফেসবুক লাইভে এসেছেন। তাকে বিরক্ত করার প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, এসব না করে সবাই সবার বউ ও প্রেমিকাদের যেন সাবধানে রাখেন। নইলে হয়তো নাসিরের মতো কেউ ভাগিয়ে নিয়ে যাবে।

সুবাহ লাইভে বলেন, ‘অতিষ্ঠ হয়ে গেছি। তাই লাইভে না এসে পারলাম না। প্রতিটি মানুষের জীবনে প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ থাকতে পারে। নাসিরের সঙ্গে আমার অতীত তো ২০১৮ সালেই শেষ। কেন আপনারা নাসির আর তার স্ত্রীর বিয়ের মধ্যে জড়াচ্ছেন। কেন তাদের ছবি আমাকে পাঠাচ্ছেন। দয়া করে অতীতকে নিয়ে টানাটানি করবেন না। আমার জীবনকে অতিষ্ঠ করবেন না।’

‘নাসিরের সঙ্গে ব্রেকআপের পর আমি সিনেমা, মডেলিং ও পরিবার নিয়ে ভালো আছি। আমার কাজ নিয়ে নেটিজেনরা আলোচনা করুক। নাসির বিয়ে করেছেন, এটা স্বাভাবিক ঘটনা। আমি আমার নতুন বয়ফ্রেন্ড নিয়ে ভালো আছি। আমাকে আমার মতো থাকতে দিন। কেন আপনারা আবার আমার পেছনে লেগেছেন। আপনারা নিজের চরকায় তেল দেন। আপনাদের বউ, প্রেমিকা কী করে, সেগুলোর খবর রাখেন। তাদের সাবধানে রাখেন যেন ভেগে না যায়’- লাইভে যোগ করেন সুবাহ।

তিনি উত্তেজিত হয়ে নেটিজেনদের সাবধান করে বলেন, ‘মানসিকতা পরিবর্তন করুন। নইলে যারা মন্তব্য করছেন, তাদের সবার নামে সাইবার ক্রাইমে অভিযোগ করব।’

প্রসঙ্গত, ২০১৮ সালে কয়েকটি সিনেমায় নাম লিখিয়ে নায়িকা হিসেবে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন সুবাহ। তবে এখন পর্যন্ত তার কোনো সিনেমা মুক্তি পায়নি। কাজ চলছে তার অভিনীত সিনেমাগুলোর। বর্তমানে তিনি প্রেম-প্রেমিক বাদ দিয়ে ক্যারিয়ারেই মনযোগ দিতে চান বলে জানালেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com