1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

ডিভোর্স নিয়ে মুখ খুললেন নুসরাত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : গত কয়েক মাস ধরে গুঞ্জন উড়ছে, সংসার ভাঙছে তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানায়—‘বিবাহবিচ্ছেদের জন্য নুসরাতকে আইনি নোটিশ পাঠিয়েছেন তার স্বামী নিখিল জৈন।’

তারপর থেকে বিষয়টি আলোচনার শীর্ষে রয়েছে। সময়ের সঙ্গে বিয়েবিচ্ছেদের জল্পনা যখন জোরালো হচ্ছে ঠিক তখন এ বিষয়ে মুখ খুললেন নুসরাত জাহান। ভারতীয় একটি সংবাদমাধ্যমে নুসরাত জাহান বলেন—‘এই খবর সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন! আমার আর নিখিলের বিবাহবিচ্ছেদ নিয়ে কোনো কথাই হয়নি।’

নিখিল-নুসরাতের বিয়েবিচ্ছেদের বিষয়ে একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘নিখিলের ক্রেডিট কার্ড এখনো ব্যবহার করেন নুসরাত জাহান। নিখিল তাতে কোনোদিন বাধা দেননি। যশের (যশ দাশগুপ্ত) সঙ্গে সম্পর্কে জড়ানো, একসঙ্গে রাজস্থানে ছুটি কাটাতে যাওয়া, কোনো কিছু নিয়েই মুখ খোলেননি নিখিল। গত ভালোবাসা দিবসে আকারে ইঙ্গিতে নিখিল জানিয়েছিলেন, নুসরাত অনেক বদলে গেলেও তিনি একইরকম আছেন। কিন্তু অবশেষে বাধ্য হয়ে এই পদক্ষেপ নিলেন নিখিল।’

এ বিষয়ে নিখিল জৈনর সঙ্গে যোগাযোগ করা হলে সংবাদমাধ্যমটিকে বলেন—‘এ বিষয়ে এখনই কিছু বলতে চাই না। যা বলার পরে বলব।’

নুসরাতের নতুন প্রেমের গুঞ্জনের সূত্রপাত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে। ছবিতে হাস্যোজ্জ্বল নুসরাত ও যশকে দেখা যায়। নতুন বছর উপলক্ষে রাজস্থানে অবসর যাপনের জন্য গিয়েছিলেন তারা। আর এই প্রেমের কারণে নিখিল জৈনর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটতে যাচ্ছে এই নায়িকার।

২০১৯ সালের ১৯ জুন তুরস্কের বোদরুমে দীর্ঘদিনের প্রেমিক নিখিল জৈনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নুসরাত। বোদরুমের সিক্স সেন্সেস কাপলাঙ্কায়া রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুজন দুই ধর্মের অনুসারী হওয়ায় দুই প্রথা মেনেই হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু্রা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com