1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

‘চুমু খাওয়ার কথা শুনে চমকে গিয়েছিলাম’

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম সফল রোমান্টি সিনেমা ‘ম্যায়নে প্যায়ার কিয়া’। সালমান খান ও ভাগ্যশ্রী অভিনীত সিনেমাটি ১৯৮৯ সালের ২৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিল। মুক্তির পর এটি তুমুল দর্শকপ্রিয়তা লাভ করে। এ সিনেমার প্রতিটি দৃশ্য, সংলাপ, গান—আজও গেঁথে আছে নব্বই দশকে বেড়ে ওঠা ছেলে-মেয়েদের হৃদয়ে।

এই সিনেমার কল্যাণে রাতারাতি তারকাবনে যান সালমান-ভাগ্যশ্রী। তিন দশক পরেও বলিউডে নিজের জায়গা ধরে রেখেছেন সালমান। কিন্তু ক্যারিয়ারের শুরুতে বলিউডের উজ্জ্বল আলো থেকে আচমকা হারিয়ে যান ভাগ্যশ্রী। ২৩ ফেব্রুয়ারি এ অভিনেত্রী ৫২ বছরে পা দিয়েছেন। বিশেষ এ দিন উপলক্ষে ডেকান ক্রনিকালকে সাক্ষাৎকার দেন ভাগ্যশ্রী। এ সময় তিনি বলেন—পর্দার ‘প্রেম’র মতোই ক্যামেরার পেছনেও পুরোদস্তুর জেন্টলম্যান সালমান খান।‘

ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমার সফলতার জেরে একাধিক ফটোশুটের ডাক পেয়েছিলেন ভাগ্যশ্রী-সালমান। জনপ্রিয় এক ফটোগ্রাফার নবাগত সালমানকে নির্দেশ দেন ভাগ্যশ্রীকে চুমু খাওয়ার। কিন্তু তা প্রত্যাখ্যান করেন সালমান। সেই ঘটনার বর্ণনা করে এক সাক্ষাত্কারে ভাগ্যশ্রী বলেছিলেন—‘‘তখনকার নামি এক ফটোগ্রাফার আমাদের শুট করছিলেন। তিনি এখন বেঁচে নেই। তিনি চাচ্ছিলেন, কিছু ছবিতে আমার আর সালমানের উষ্ণ মুহূর্ত থাকুক। তাই সালমানকে আলাদাভাবে ডেকে তিনি বলেন, ‘যখন আমি ক্যামেরা সেট করব তুমি ওকে ধরে চুম্বন করবে।’’

সালমান ও ফটোগ্রাফারের কথোপকথন আড়ালে দাঁড়িয়ে শুনছিলেন ভাগ্যশ্রী। তা স্মরণ করে এই অভিনেত্রী বলেন—‘‘ওরা বুঝতে পারেনি আমি শুনছি। আসলে চুমুর কথা শুনে চমকে গিয়েছিলাম। কারণ এসব তখন প্রচলিত ছিল না। এরপর শুনলাম সালমান বলছে, ‘আমি এই ধরণের কিছুই করতে পারব না। আপনি এ ধরণের কিছু করতে চাইলে সবার আগে ভাগ্যশ্রীকে জিজ্ঞাসা করুন।’ সালমানের কথা শুনে ওর প্রতি শ্রদ্ধা বেড়ে যায়। এরকম মানুষের সঙ্গে কাজ করলে আপনি সবসময় সুরক্ষিত থাকবেন।’’

অভিনয়ে খুব বেশি সরব নন ভাগ্যশ্রী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সীতারাম কল্যাণী’। এটি মুক্তি পায় ২০১৯ সালে। তারপর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। বিরতি ভেঙে আবারো ফিরছেন এই অভিনেত্রী। কঙ্গনা রাণৌতের ‘থালাইভি’ ও প্রভাসের ‘রাধে শ্যাম’ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ভাগ্যশ্রীকে। অন্যদিকে খুব শিগগির বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর পুত্র অভিমন্যু দাসানির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com