1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

ভাঙলো কিম কারদাশিয়ানের তৃতীয় সংসার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : কিম কারদাশিয়ান মার্কিন মুলুকে মডেল হিসাবে জনপ্রিয়তার শীর্ষে। তাকে সুপারমডেলও বলেন অনেকে। ৪০ বছর বয়সেও কতটা সৌন্দর্য্য ধরে রেখেছেন তা সাদা পোশাকেই দেখিয়ে দেন কিম।

তিনি তার স্বামী কেনি ওয়েস্টকে খুবই ভালবাসেন, এটা জানেন সবাই। দুজনের প্রেমমাখা ছবি গেল ৭ বছর ধরে দেখে অভ্যস্ত অনেকের চোখ। ৪ সন্তান নিয়ে দিব্যি সুখের সংসার তাদের। অথচ সেই সংসার ভেঙে যাচ্ছে।

২০১৪ সালে মার্কিন র্যাপার কেনি ওয়েস্টের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মার্কিন রিয়্যালিটি স্টার কিম কারদাশিয়ান। তাদের ৪ সন্তানও রয়েছে। বিয়ের ৭ বছর পর এবার ওয়েস্টের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন কিম।

আমেরিকান এই মডেল অভিনেত্রী বিচ্ছেদের কথা জানিয়েছেন সম্প্রতি। তার সদ্য প্রাক্তন স্বামী কেনি ওয়েস্ট পেশায় পপ সংগীতশিল্পী। কিম জানিয়েছেন, বিয়ে ভাঙার সিদ্ধান্ত তারা যৌথ ভাবে নিয়েছেন। এই নিয়ে তাদের মনে কোনো বিদ্বেষ নেই।

এদিকে তাদের বিচ্ছেদের পর সম্পত্তি ও সন্তানদের মালিকানার নিষ্পত্তি কিভাবে হবে সে নিয়ে চলছে বিস্তর আলোচনা। জানা গেছে, ৪ সন্তান নর্থ, সেন্ট, শিকাগো এবং প্যাজমের হেফাজত যৌথভাবে দাবি করেছেন কিম এবং কেনি।

আমেরিকার ধনকুবের তারকা দম্পতি বলা হয় কিম ও কেনকে। তাদের সম্পত্তির পরিমাণ ২২০ কোটি ডলারেরও বেশি। সেগুলোর মধ্যে আছে ক্যালিফোর্নিয়ায় হিডন হিলস-এ ১৫,৬৬৭ বর্গফুটের প্রাসাদ। তালিকায় আছে আমেরিকার বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা কিছু বিলাসবহুল প্রাসাদ।

বাড়ির মতো এই জুটির গাড়ির সংগ্রহও তাক লাগিয়ে দেয়। বিশ্বের মহার্ঘ্য সব বাহনের মালিক তাঁরা। ল্যাম্বরগিনি গ্যালার্ডো, অ্যাস্টন মার্টিন, মার্সিডিজ, এসএলআর স্টার্লিং মস-সহ তাবড় গাড়ি আছে তাদের সংগ্রহে। দুজন আলাদা হলে এগুলোর কী মীমাংসা হবে?

আন্তর্জাতিক মিডিয়ায় আলোচনায় এসেছে এ দুই তারকার সম্পত্তির হিসেব নিকেশ।

এই বিপুল সম্পত্তির পিছনে কিম এবং কেনি দু’জনেরই অবদান আছে। শিল্পী ছাড়াও কিম এক জন ব্যবসায়ীও। প্রসাধনী ছাড়াও জামাকাপড়ের পসরার মালকিন তিনি। কেনও বেশ ভালোই আয় করেছেন। দুজনের গড়া সম্পত্তির মালিকানা নিয়ে কোনো ঝামেলা হবে না এটাই প্রত্যাশা করছেন সবাই। আইনিভাবেই যেন তারা সেগুলো মিটিয়ে নেন।

কিমের সঙ্গে কেনের প্রথম আলাপ ২০০৪ সালে, একটি মিউজিক ভিডিওর শুটিং উপলক্ষে। সে সময় কিমের দাম্পত্য চলছিল ড্যামন থমাসের সঙ্গে। সে বছরই কিম বিবাহবিচ্ছেদ করেন থমাসকে। শেষ হয় কিমের ৪ বছরের প্রথম দাম্পত্য।

অন্য দিকে, কেন তখন ডেট করছিলেন অ্যালেক্সিস ফিফারের সঙ্গে। আলাপের ৮ বছর পরে দু’জনে স্বীকার করেন সম্পর্কের কথা। ২০১২ সালের জুনে কিম জানান, কেনি ও তিনি একে অন্যের প্রণয়ী। সে বছরই ডিসেম্বরে জানা যায় কিম সন্তানসম্ভবা। পরের বছর জুনে জন্ম হয় কিম ও কেনির প্রথম সন্তানের। মেয়ের নাম তারা রাখেন নর্থ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com