1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী পায়েল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : হেস্টিংসের নির্বাচনী কার্যালয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার। তার হাতে পতাকা তুলে দিয়ে স্বাগত জানান দলটির পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ।

ভারতে বিধানসভা নির্বাচনের আগে কার্যত দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে টলিউড। সম্প্রতি বিজেপি তাক লাগিয়ে দেয় যশ দাশগুপ্তকে দলে টেনে। সংসদ সদস্য অভিনেত্রী নুসরাতের বন্ধু যশ ছাড়াও বিজেপিতে যোগ দেন পাপিয়া অধিকারী, সৌমিলি ঘোষ বিশ্বাস, সুতপা সেন, অতনু রায়, অশোক ভদ্র, মল্লিকা বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে।

তবে আজ নাড্ডার সফরের শুরুতে হেস্টিংসে পায়েল সরকরের যোগদানটা ছিল চমক। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া চমকের পাল্টা জবাবও বলছেন অনেকে।

বুধবার টলিউড তারকার ঢল নেমেছিল তৃণমূলে। মমতার হাত থেকে দলীয় পতাকা নিয়েছিলেন সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিকসহ বেশ কয়েকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com