1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

ফের ক্যানসারে আক্রান্ত, কান্নায় ভেঙে পড়লেন নায়িকা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : আবারো ক্যানসারে আক্রান্ত হয়েছেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ঐন্দ্রিলার বায়োপসি রিপোর্ট আসার পর চিকিৎসকরা এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ইনস্টাগ্রাম লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন ‘জিয়ন কাঠি’ ধারাবাহিক নাটকের এই নায়িকা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত ২৩ ফেব্রুয়ারি ঐন্দ্রিলার ডান ফুসফুসে টিউমার ধরা পড়ে। এরপর অপেক্ষা ছিল বায়োপসি রিপোর্টের। বৃহস্পতিবার রাতে সেই রিপোর্ট হাতে পান চিকিৎসকরা। পাঁচ বছর পর আবারো মরণব্যাধি ক্যানসার থাবা বসিয়েছে অভিনেত্রীর শরীরে।

২০১৫ সালে টেন্টস নামক বিরল ক্যানসারে আক্রান্ত হয়েছিলে ঐন্দ্রিলা। প্রায় দেড় বছরের লড়াই শেষে ক্যানসার জয় করেন তিনি। ১৬টি কেমোথেরাপি ও ৩৩টি রেডিয়েশনের পর সুস্থ হন এই অভিনেত্রী।

এ প্রতিবেদনে আরো জানানো হয়েছে, সরস্বতী পূজার আগের দিন ঐন্দ্রিলার কাঁধে মারাত্মক যন্ত্রণা শুরু হয়। সেদিন শুটিং করছিলেন ঐন্দ্রিলা। বাধ্য হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন তিনি। ঐন্দ্রিলার বোন একজন চিকিত্সক, তার পরামর্শে কিছু ঔষধ সেবন করেন। কিন্তু তাতে কাজ হয়নি। এরপর গত ২১ ফেব্রুয়ারি চিকিত্সার জন্য দিল্লি যান ঐন্দ্রিলা।

আপতত দিল্লির অ্যাপেলো হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে হাসপাতালের বিছানা থেকেই ইনস্টাগ্রামে লাইভ আসেন ঐন্দ্রিলা। ভক্তদের শারীরিক অবস্থা জানিয়ে প্রার্থনা চেয়েছেন তিনি। কান্না ভেজা কণ্ঠে ঐন্দ্রিলা বলেন—‘তোমরা জানো পাঁচ বছর অনেক সহ্য করেছি। এখন আর সেই শক্তি নেই।’

ছোটপর্দায় ‘ঝুমুর’-এর সঙ্গে ঐন্দ্রিলার ক্যারিয়ার শুরু। এরপর ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ঐন্দ্রিলা। সিরিয়ালের পাশাপাশি ‘শেষ থেকে শুরু’ সিনেমায় অভিনেতা জিতের বোনের ভূমিকায় দেখা যায় ঐন্দ্রিলাকে। এছাড়াও পরিচালক অমিত দাসের পরবর্তী সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com