1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মোরগের ‘ছুরিকাঘাতে’ মালিকের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বের অনেক অঞ্চলেই মোরগলড়াই বেশ জনপ্রিয়। তবে সেই মোরগলড়াইয়ে এবার ভারতের তেলেঙ্গনা রাজ্যে প্রাণ গেল এক মালিকের। লড়াইয়ের জন্য মোরগের পায়ে বাঁধা ছুরির আঘাতে প্রাণ হারিয়েছেন তিনি। তেলেঙ্গনা রাজ্যের লথুনুর গ্রামে চলতি সপ্তাহের শুরু দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, লড়াইয়ের জন্য ‘ঘাতক’ মোরগটিকে প্রস্তুত করছিলেন মালিক। কিন্তু হঠাৎ মোরগটি পালানোর চেষ্টা করে। এসময় এটিকে ধরতে যান মালিক। কিন্তু অসাবধানতাবসত মোরগের পায়ে বাঁধা ৭ সেন্টিমিটারের ( ৩ ইঞ্চি) ধারালো ছুরিতে আঘাত পান মালিক। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে হত্যাকাণ্ড, অবৈধ বাজি এবং মোরগলড়াই আয়োজনের অভিযোগ আনা হবে। পুলিশ ইতোমধ্যে ঘটনায় সংশ্লিষ্ট ১৫ জনকে খুঁজছে।

যে মোরগের পায়ে বাঁধা ছুরির আঘাতে মালিকের মৃত্যু হয়েছে সেটিকে একটি খামারে রাখা হয়েছে। এর আগে এটিকে পুলিশ স্টেশনে নেয়া হয়। প্রমাণ হিসেবে মোরগটিকে পরে আদালতে নেয়া হতে পারে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা বি জেভান।

ভারতে মোরগলড়াই নিষিদ্ধ করে হয়েছে ১৯৬০ সালে। তবে এরপরও দেশটির বিভিন্ন এলাকায় মোরগলড়াইয়ের আয়োজন সাধারণ ঘটনা। বিশেষ করে সংক্রান্তি উৎসবে মোরগলড়াই আয়োজন ভারতে বেশ জনপ্রিয়।

তবে মোরগের হাতে মালিকের প্রাণহানির ঘটনা এটিই প্রথম নয়। গতবছর অন্ধ্রপ্রদেশে মোরগের পায়ে বাঁধা ব্লেডের আঘাতে প্রাণ হারান এক মালিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com