1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

দর্শনার দর্শন ছাড়াই শুটিংয়ে শাকিব

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান। দীর্ঘ সময় ধরে চলচ্চিত্রাঙ্গন একাই মাতিয়ে বেড়াচ্ছেন। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও তার জনপ্রিয়তা রয়েছে। করোনা মহামারির কারণে তাকে দীর্ঘ সময় ঘরবন্দি থাকতে হয়েছে। তবে নতুন বছরে বেশকিছু সিনেমার কাজের প্রস্তুতি নিয়েছেন। এর মধ্যে অন্যতম ‘অন্তরাত্মা’। এতে তার বিপরীতে অভিনয় করবেন ওপার বাংলার অভিনেত্রী দর্শনা।

আগামী ৩ মার্চ থেকে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে। প্রথম দিনের শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান। তবে দর্শনার সঙ্গে দেখা হবে আগামী ৫ মার্চ। কারণ এদিন শুটিংয়ে অংশ নেবেন দর্শনা। এমনটাই জানিয়েছেন সিনেমাটির পরিচালক ওয়াজেদ আলী সুমন।

সোহানী হোসেনের গল্প অবলম্বনে তৈরি হয়েছে এ সিনেমার চিত্রনাট্য। ঈদ উপলক্ষে সিনেমাটি নির্মিত হচ্ছে। গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই সিনেমায় চুক্তিদ্ধ হন শাকিব খান। এর সংলাপ রচনা করেছেন ফেরারী ফরহাদ। তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন সোহানী হোসেন।

আগামী ৩ মার্চ পাবনায় দৃশ্যধারণের কাজ শুরু হবে। এই লটে টানা ২০ দিনের শুটিং হবে বলে জানান এর নির্মাতা। দর্শনা বণিক এরই মধ্যে বলিউডের ইমরান হাশমির সঙ্গে একটি সিনেমায় কাজ করেছেন। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর ‘ব্যোমকেশ ৬’-এ অভিনয় করে নজর কেড়েছেন দর্শনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com