1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

সাই পল্লবীর ফাঁস হওয়া নাচের ভিডিও ভাইরাল

  • আপডেট টাইম :: সোমবার, ১ মার্চ, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। পর্দায় তার সাবলীল অভিনয় মুগ্ধ করেছে ভক্তদের। তামিল, তেলেগু ও মালায়ালাম সিনেমার দর্শকের কাছে তার নাচের আলাদা কদর রয়েছে। এবার এ অভিনেত্রীর একটি নাচের ভিডিও অন্তর্জালে ফাঁস হয়েছে। যা এখন রীতিমতো ভাইরাল।

ফাঁস হওয়া ১০ সেকেন্ড দৈর্ঘ্যের এ ভিডিওতে দেখা যায়—কোনো এক বিয়ের অনুষ্ঠানে দলীয়ভাবে নাচছেন সাই পল্লবী। ব্যাকগ্রাউন্টে বাজছে ‘সারাঙ্গা দারিয়া’ শিরোনামে একটি গান। কিছুক্ষণ নাচের পর দাঁড়িয়ে যান সাই পল্লবী। কেউ কেউ পাশ থেকে তাদের নাচ দেখছেন। গোলাপী রঙের শাড়িতে স্বল্প সময়ে সাই পল্লবীর নাচ মুগ্ধ করেছে ভক্তদের।

ভারতীয় একটি সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, গানের এই ভিডিওটি সাই পল্লবীর ‘লাভ স্টোরি’ সিনেমায় ব্যবহৃত ‘সারাঙ্গা দারিয়া’ শিরোনামে গানের শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন। ভক্তরা মনে করছেন, সাই পল্লবী অভিনীত ‘মারি’ সিনেমার তুমুল জনপ্রিয় ‘রাউডি বেবি’ গানের মতো এই গানটিও দারুণ শ্রোতাপ্রিয়তা লাভ করবে।

এদিকে রোববার (২৮ ফেব্রুয়ারি) ‘সারাঙ্গা দারিয়া’ গানের অডিও মুক্তি পেয়েছে। তাতে এ গানের শুটিংয়ের পাশাপাশি ‘লাভ স্টোরি’ সিনেমার শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন ব্যবহার করেছেন নির্মাতারা। মুক্তির একদিন না পেরুতেই যার ভিউ দাঁড়ায় ২৬ লাখের বেশি।

‘লাভ স্টোরি’ সিনেমায় সাই পল্লবীর বিপরীতে অভিনয় করেছেন নাগা চৈতন্য। শেখর কামুলা পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন—রাও রমেশ, ঈশ্বরী রাও, রাজিব প্রমুখ। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আগামী ১৬ এপ্রিল এটি মুক্তির কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com