1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নতুন প্রেমের সম্পর্কে জড়ালেন শ্রাবন্তী?

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

বিনোদন ডেস্ক : টলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। গত কয়েক মাস ধরে সংসার ভাঙনের গুঞ্জনে নিয়মিত খবরের শিরোনামে উঠে আসছেন এই অভিনেত্রী। আবারো নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী! এমন খবরে সরগরম টলিপাড়া। আর এই গুঞ্জনের আভাস শ্রাবন্তী নিজেই দিয়েছেন।

শ্রাবন্তী চ্যাটার্জি সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব। এ অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কটি ছবি পোস্ট করেছেন। যার একটিতে লিখেছেন—‘যখন প্রেমে পড়েছিলাম তখন খুব ছোট ছিলাম। জানতামই না ভালোবাসা কী? এবার তোমার ক্ষেত্রে হাল ছাড়ব না।’ শ্রাবন্তীর এই অভিব্যক্তি প্রকাশের পরই জোর জল্পনা শুরু হয়েছে, আবারো নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। যদিও কারো নাম উল্লেখ করেননি তিনি।

অন্যদিকে ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা আরেকটি ছবিতে শ্রাবন্তী লিখেছেন, ‘যদি বলি তোমায় মিস করছি? যদি বলি তোমাকেই আমার প্রয়োজন?’ এ পোস্টের পর অনেকে প্রশ্ন তুলেছেন—তবে কি স্বামী রোশান সিংকে মিস করছেন শ্রাবন্তী। সব ভুলে আবারো তার কাছেই ফিরতে চান তিনি? অন্তর্জালে এ নিয়ে সমালোচনা হলেও কোনো উত্তর এখনো মেলেনি।

২০০৩ সালে প্রথম পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান অভিমন্যু। পরবর্তীতে রাজীবের সঙ্গে ছাড়াছাড়ি হয় তার। এরপর এ অভিনেত্রী বিয়ে করেন প্রেমিক কৃষাণ ভিরাজকে। ২০১৬ সালের জুলাইয়ে কলকাতার একটি পাঁচতারা হোটেলে শ্রাবন্তী ও কৃষাণের রেজিস্ট্রি বিয়ে হয়। ২০১৭ সালের আগস্টের দিকে দ্বিতীয় সংসারেও ভাঙনের সুর বেজে ওঠে। ২০১৭ সালের শেষের দিকে বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী।

২০১৯ সালে তৃতীয়বারের মতো রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। ২০১৯ সালের ১৯ এপ্রিল অনেকটা গোপনে প্রেমিক রোশান সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। ভারতের চণ্ডীগড়ে পাঞ্জাবি রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। গত বছরে দুর্গাপূজার আগে থেকে আলাদা থাকছেন তারা। যদিও আনুষ্ঠানিক বিচ্ছেদের কথা জানাননি এই দম্পতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com