1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শ্রীবরদীতে তেলপড়া আনতে গিয়ে নানার ধর্ষণে নাতী অন্তঃসত্ত্বা

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে প্রেমিককে বিয়ের জন্য বশে আনতে তেলপড়া আনতে গিয়ে ৬০ বছর বয়সী নানা কর্তৃক ধর্ষণের ঘটনায় ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে অষ্টম শ্রেণিতে পড়ুয়া নাতনী। উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের মলামারি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনা প্রকাশের অভিযোগের প্রেক্ষিতে ধর্ষক বদর আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, কাকিলাকুড়া বালিকা দাখিল মাদরাসায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া কিশোরীর সাথে প্রতিবেশি এক যুবকের প্রেমের সম্পর্ক চলছিল। একপর্যায়ে প্রেমিক যুবক কিশোরীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। ঘটনাক্রমে ৫-৬ মাস আগে এ কথা জেনে ফেলে প্রতিবেশি ৫ সন্তানের জনক ও কিশোরীর নানার চাচাতো ভাই বদর আলী। পরে বদর আলী প্রেমিককে তেলপড়া দিয়ে বিয়েতে রাজী করাতে পারবে বলে নাতনী কিশোরীকে নিজের গোয়ালঘরে ডেকে নিয়ে যায়। গোয়ালঘরে নেওয়ার পর নাকেমুখে তেলপড়া ছিটিয়ে তান্ত্রিক সেজে নাতনীকে ধর্ষণ করে দাদা বদর আলী। একইভাবে তান্ত্রিক সেজে একাধিকবার ধর্ষণ করলেও ঘটনা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে ও প্রেমিককে পাওয়ার আশায় কিশোরী মুখ খোলেনি। কিন্তু সময়ের ব্যবধানে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার শারিরিক পরিবর্তন দেখা দেয়। পরে চিকিৎসকের শরণাপন্ন হলে ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে জানান চিকিৎসক। এমতাবস্থায় গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) এ নিয়ে গ্রাম্য শালিসের আয়োজন করা হলেও স্থানীয় ইউপি সদস্য মিস্টার মিয়া এটি শালিস অযোগ্য অপরাধ বলে শালিসে যাননি। ফলে শালিস ভেঙ্গে যায় ও ভিকটিমের পরিবার শ্রীবরদী থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ধর্ষক বদর আলীকে গ্রেফতার করে ও ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com