1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

তাপসীর বাড়িতে আয়কর বিভাগের হানা

  • আপডেট টাইম :: বুধবার, ৩ মার্চ, ২০২১

বিনোদন ডেস্ক : অভিনেত্রী তাপসী পান্নুর বড়িতে হানা দিয়েছে ভারতের আয়কর বিভাগ। বুধবার (৩ মার্চ) নির্মাতা অনুরাগ কাশ্যপ, বিকাশ বহেল, মধু মানতেনার বাড়িতেও আয়কর বিভাগের কর্মকর্তারা তল্লাশি চালাচ্ছেন। এই নির্মাতাদের প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম ফিল্মস থেকে কর ফাঁকি দেওয়ার অভিযোগে এই তল্লাশি চালানা হয়েছে বলে জানা গেছে।

ফ্যান্টম ফিল্মসের সঙ্গে জড়িত ব্যক্তিদের বাড়ি ও কেওয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সিসহ মুম্বাই-পুনের মোট ২২টি স্থানে এই অভিযান চালানো হচ্ছে।

‘লুটেরা’ (২০১৩), ‘এনএইচ১০’ (২০১৫), ‘মাসান’ (২০১৫), ‘উড়তা পাঞ্জাব’ (২০১৬), ‘রমন রাঘব টু পয়েন্ট জিরো’ (২০১৬) সহ অনেক জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা নির্মাণ করেছে ফ্যান্টম ফিল্মস। অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মতোওয়ানে, বিকাশ বহেল, মধু মানতেনা মিলে ২০১১ সালে এটি প্রতিষ্ঠা করেন। কিন্তু ২০১৮ সালে এই প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙে যাওয়ার ঘোষণা দেন তারা। পরবর্তী সমেয়ে মধু মানতেনা এটি কিনে নেন।

অন্যদিকে, ট্যালেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম কেওয়ান। বলিউডের জনপ্রিয় তারকা, চিত্রনাট্যবার, খেলোয়াড়, পরিচালনক, প্রযোজকসহ অনেকেই তাদের ক্লাইন্ট। ২০০৯ সালে মধু মানতেনা, ইন্দ্রনীল দাস বেহেল, ধ্রুব চিটগোপেকরকে নিয়ে এটি প্রতিষ্ঠান করেন অনিবার্ণ দাস। তাদের ক্লাইটদের মথ্যে রয়েছেন—  হৃতিক রোশান, সোনম কাপুর, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, অনুরাগ কাশ্যপ ও ফ্যান্টম ফিল্মস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com