1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

কর ফাঁকির অভিযোগ নিয়ে তাপসীর বক্তব্য

  • আপডেট টাইম :: শনিবার, ৬ মার্চ, ২০২১

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ তুলেছে ভারতের আয়কর বিভাগ। অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন ‘বাদলা’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী।

তাপসীর বিরুদ্ধে অভিযোগ, প্যারিসে তার একটি বাংলো আছে। এছাড়া তার বাড়িতে পাঁচ কোটি রুপির একটি রশিদ পাওয়া গেছে। এখানেই শেষ নয়, ভুয়া খরচ দেখিয়ে অর্থের হেরফেরের অভিযোগও পাওয়া গেছে।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ বিষয়ে টুইট করেছেন তাপসী। প্রথম টুইটে তিনি লিখেছেন, ‘তিনদিন অনেক তল্লাশি, প্রাথমিকভাবে তিনটি বিষয় সামনে এসেছে। প্যারিসে আমার নিজের বাংলোর চাবি নিয়ে অভিযোগ উঠেছে। কারণ গ্রীষ্মের ছুটি খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে।’

দ্বিতীয় টুইটে পাঁচ কোটি রুপির রশিদ প্রসঙ্গে এই অভিনেত্রী লিখেছেন, ‘পাঁচ কোটি রুপির যে রশিদ নিয়ে অভিযোগ উঠেছে, সেটি ভবিষ্যতের জন্য রেখে দিয়েছিলাম কারণ শুরুতে এই অর্থ আমি নিতে চাইনি।’

তৃতীয় টুইটে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাপসী লেখেন, ‘আমাদের মাননীয় অর্থমন্ত্রীর তথ্য অনুযায়ী, যতটুকু মনে পড়ে ২০১৩ সালে আমার বাড়িতে তল্লাশি হয়েছিল বি.দ্র: ‘এতটা সস্তা ছিল না।’

গত ৩ মার্চ অভিনেত্রী তাপসী, নির্মাতা অনুরাগ কাশ্যপসহ প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম ফিল্মসের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন অংশীদার ও কর্মীর বাড়িতে আয়কর বিভাগ অভিযান চালায়। এরপর এক বিবৃতিতে আয়কর বিভাগের পক্ষ থেকে জানানো হয়, আর্থিক লেনদেনের হিসাবে গরমিল ও কর ফাঁকির প্রমাণ পেয়েছেন। এই বিষয়টি খতিয়ে দেখছে তারা।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ৩০০ কোটি রুপির আর্থিক লেনদেনের কোনো ব্যাখ্যা কর্মীরা দিতে পারেননি। এছাড়া ফ্যান্টম ফিল্মসের অংশীদারদের মধ্যে কর ফাঁকি দিয়ে ৩৫০ কোটি রুপি বণ্টনের প্রমাণ মিলেছে বলে জানানো হয়েছে। পাশাপাশি প্রকৃত বক্স অফিস আয়ের তুলনায় উপার্জনে বড়সড়ো পার্থক্য রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com