1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

শাশুড়ি হচ্ছেন মৌসুমী, শ্বশুর ওমর সানি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী-ওমর সানি। চলচ্চিত্রে পর্দায় তাদের শ্বশুর ও শাশুড়ি চরিত্রে দেখা গেলেও এবার বাস্তবে এই তারকা দম্পতি শ্বশুর-শাশুড়ি হচ্ছেন। চলতি মাসেই এই দম্পতির একমাত্র পুত্র ফারদিনকে বিয়ে দিচ্ছেন তারা। বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রটি বলেন—ওমর সানি-মৌসুমীর হবু বউমা কানাডা প্রবাসী। আগামী ২৬ মার্চ রাজধানীর একটি কনভেশন সেন্টারে ধুমধাম করে একমাত্র পুত্রের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা।

বেশ আগে ফারদিন পরিচালনায় নাম লেখিয়েছেন। ‘ডেস্টিনেশন’ নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন। তাছাড়া বেশ কটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। পাশাপাশি রাজধানী উত্তরায় ‘মেরিমন্টানা’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করছেন ফারদিন। রেস্তোরাঁ ব্যবসায় পুত্রের সাফল্যে বেশ আনন্দিত মৌসুমী-ওমর সানি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com