1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মেয়ের ‘ডার্টি পিকচার’ দেখে বিদ্যার মা-বাবার প্রতিক্রিয়া

  • আপডেট টাইম :: বুধবার, ১০ মার্চ, ২০২১

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হয়েছেন। অভিনয় গুণে দর্শক হৃদয় জয় করেছেন তিনি।

বিদ্যা বালান অভিনীত অন্যতম দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা ‘ডার্টি পিকচার’। এর জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান তিনি। এতে দক্ষিণী সিনেমার অভিনেত্রী সিল্ক স্মিতা চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী।

মিলন লুথারিয়া পরিচালিত সিনেমাটিতে বেশ খোলামেলাভাবেই নিজেকে উপস্থাপন করেছেন বিদ্যা। সিনেমাটি দেখার পর তার মা-বাবার প্রতিক্রিয়া কী হবে এ নিয়ে ভীষণ চিন্তিত ছিলেন তিনি।

এই অভিনেত্রী বলেন, “ডার্টি পিকচার সিনেমার বিশেষ প্রদর্শনীর সময় মা-বাবার প্রতিক্রিয়া কি হবে তা নিয়ে ভীষণ চিন্তিত ছিলাম। বিরতির পর বাইরে বসে ছিলাম। কিন্তু যখন তারা সিনেমা দেখে বের হলো, আমার বাবা বলতে গেলে হাততালি দিয়ে বলেন, ‘সিনেমার কোনো খানে আমার মেয়েকে পাইনি।’ অন্যদিকে, সিনেমা শেষে আমার মা কেঁদে ফেলেছিলেন। প্রথমত, আমাকে পর্দায় মৃত দেখা তার জন্য অনেক কষ্টের ছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি জানান, সিনেমার কোথাও আমাকে অশ্লীল দেখায়নি। আমার জন্য অনেক বড় প্রশংসা ছিল এটি। কারণ আকর্ষণীয় আর অশ্লীলতার মধ্যে সূক্ষ্ম একটি পার্থক্য রয়েছে। তবে যাদের সঙ্গে কাজ করেছি তাদের প্রতি কৃতজ্ঞ।”

সিনেমাটির মাধ্যমে সাফল্য পেলেও শুরুতে অনেকেই তাকে এটি না করার পরামর্শ দিয়েছিলেন। বিদ্যা বলেন, “ডার্টি পিকচার সিনেমার সময় সবাই বলছিল, ‘আপনি কি পাগল হয়ে গেছেন। এতে ক্যারিয়ার শেষ হয়ে যাবে।’ তখন থেকেই বুঝতে পারি আমাকে নিজের মনের কথাই শুনতে হবে।”

বিদ্যা বালান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শকুন্তলা দেবী’। অ্যামাজন প্রাইমে মুক্তি পায় এটি। তার পরবর্তী সিনেমা ‘শেরনি’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com