1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

দাবানল-বন্যার পর এবার ভয়ংকর মাকড়সার কবলে অস্ট্রেলিয়া

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : দুই মাসেরও বেশি সময় দাবানলের পর গত সপ্তাহ থেকে প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যার কবলে পড়েছে অস্ট্রেলিয়া। তবে দেশটির বাসিন্দাদের জন্য এবার নতুন দুর্ভোগ হাজির হচ্ছে-বিষাক্ত মাকড়সা। বিশেষজ্ঞদের ভাষ্য, বিরাজমান আবহাওয়া প্রাণঘাতি ফানেল ওয়েব মাকড়সার বংশ বিস্তারের জন্য ‘উপযুক্ত’।

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে দেখা মিলে ফানেল ওয়েব মাকড়সার। অতি বিষাক্ত এই মাকড়সার বিষ দ্রুত আক্রান্ত প্রাণির দেহে ছড়িয়ে পড়ে এবং মৃত্যু ঘটায়।

নিউ সাউথ ওয়েলসের অস্ট্রেলিয়ান রেপটাইল পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি এখানে মাকড়সার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

পার্কের মুখপাত্র ড্যানিয়েল রামসে ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন, ‘সাম্প্রতিক  বৃষ্টিপাত ও বর্তমান গরম আবহাওয়ার কারণে ফানেল ওয়েব মাকড়সা ছড়িয়ে পড়ছে বলে আমরা দেখতে পেয়েছি। মানুষকে কামড় দেওয়ার ক্ষেত্রে ফানেল ওয়েব মাকড়সা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাকড়সা এবং আমাদেরকে গুরুত্বের সাথে এর মোকাবেলা করতে হবে’।

সিডনির এবিসি পোকামাকড় নিধন প্রতিষ্ঠানের মালিক ওয়ারেন বেইলি জানান, সাধারণত গ্রীষ্ম মৌসুমে ফানেল ওয়েব মাকড়সার বিচরণ চোখে পড়ে। তবে গত কয়েক মাস আবাহওয়া শুস্ক হওয়ায় এবার আগেভাগেই সেই মৌসুম চলে এসেছে।

তিনি বলেন, ‘এগুলোর বিষ প্রাণঘাতি। সম্প্রতি বৃষ্টিপাতের সঙ্গে ফানেল ওয়েব মাকড়সা বের হয়ে আসা শুরু করেছে। এগুলো মানুষের মাটি থেকে কিংবা ছাদ দিয়ে বাড়িতে প্রবেশ করতে পারে’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com