1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

অস্কার মনোনয়ন ঘোষণা করবেন প্রিয়াঙ্কা-নিক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

বিনোদন ডেস্ক : অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের মনোনয়ন ঘোষণা করবেন জনপ্রিয় এই জুটি।

বৃহস্পতিবার (১১ মার্চ) মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। সেখানেই এই তথ্য জানিয়েছেন তিনি। ভিডিওতে তার সঙ্গে নিক জোনাসকেও দেখা গেছে।

ভিডিওর ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘হেয় অ্যাকাডেমি, আমি একা অস্কার মনোনয়ন ঘোষণা করতে পারি কি? মজা করলাম, তোমাকে ভালোবাসি নিক জোনাস! আগামী সোমবার (১৫ মার্চ) প্যাসিফিক টাইম সকাল ৫টা ১৯ মিনিটে আমরা অস্কার মনোনয়ন ঘোষণা করব, খুবই উচ্ছ্বসিত। অ্যাকাডেমির টুইটার অ্যাকাউন্টে এটি সরাসরি দেখতে পাবেন।’

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক আসর অস্কার। প্রতি বছর ফেব্রুয়ারিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে করোনা মহামারির কারণে এবার তা পেছানো হয়েছে। আগামী ২৫ এপ্রিল ডলবি থিয়েটারসহ একাধিক স্থান থেকে এটি সরাসরি প্রচার হবে।

বলিউডের পর হলিউডেও অভিনয় ক্যারিয়ারে ভালো সময় পার করছেন প্রিয়াঙ্কা। কোয়ান্টিকো টিভি সিরিজের মাধ্যমে পশ্চিমা শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। এরপর বিভিন্ন অ্যাওয়ার্ড ও টিভি অনুষ্ঠানে দেখা যায় তাকে। হলিউড সিনেমাতেও এখন নিয়মিত অভিনয় করছেন এই অভিনেত্রী।

২০১৭ সালে মেট গালায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে ও পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি। দাম্পত্য জীবনে বেশ ভালো সময় পার করছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com