1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

জেনিফার লোপেজের ব্রেকআপ

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ মার্চ, ২০২১

বিনোদন ডেস্ক : জনপ্রিয় গায়িকা জেনিফার লোপেজ ও বেসবল খেলোয়াড় অ্যালেক্স রদ্রিগেজের ব্রেকআপ হয়েছে। পশ্চিমা সংবাদমাধ্যম সূত্রে এ খবর জানা গেছে।

২০১৭ সালে এই জুটির প্রেমের সম্পর্ক শুরু। ২০১৯ সালের মার্চে বাগদান সারেন তারা। সেলেব্রিটি গসিপ সাইট টিএমজেড জানিয়েছে, শুক্রবার (১২ মার্চ) সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি। যদিও পিপল ডটকম জানায়, অনেকদিন থেকেই তাদের মধ্যে সম্পর্কের টানাপড়েন চলছিল।

এদিকে পেজ সিক্স জানিয়েছে, ‘সাউদার্ন চার্ম’ তারকা ম্যাডিসন লেক্রয়ের সঙ্গে রদ্রিগেজের সম্পর্ক প্রকাশের পরই ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছেন লোপেজ।

গত ফেব্রুয়ারিতে এই জুটিকে সর্বশেষ একসঙ্গে দেখা গেছে। সেখানে ‘শটগান ওয়েডিং’ সিনেমার শুটিং করছিলেন জেনিফার। বর্তমানে এই অভিনেত্রী সেখানে শুটিংয়ে ব্যস্ত থাকলেও রদ্রিগেজ রয়েছেন মিয়ামিতে। বেসবলের পরবর্তী মৌসুমের প্রস্তুতি নিচ্ছেন তিনি। সম্প্রতি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন এই তারকা খেলোয়াড়। ছবিতে একটি প্রমোদতরীতে তাকে একা দেখা গেছে। ক্যাপশনে লিখেছেন, ‘কিছু মনে করবেন না। সেলফির প্রস্তুতি নিচ্ছি। আপনার উইকেন্ডের পরিকল্পনা কি?’

যদিও এই জুটির বেক্রআপ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

এর আগে মার্কিন গায়ক মার্ক অ্যান্থনি, অভিনেতা ক্রিস জার্ড এবং অজাননি নোয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেনিফার লোপেজ। তবে শেষ পর্যন্ত এসব সম্পর্ক বিচ্ছেদে শেষ হয়। মার্ক অ্যান্থনির সঙ্গে দাম্পত্য জীবনে লোপেজের ম্যাক্সিমিলিয়ান ডেভিড মুনিজ এবং এমি ম্যারিবেল মুনিজ নামে যমজ সন্তান রয়েছে। অন্যদিকে, প্রাক্তন স্ত্রী সিন্থিয়া স্কার্টিসের সঙ্গে এলা আলেক্সজান্ডার রদ্রিগেজ ও নাতাশা আলেক্সজান্ডার রদ্রিগেজ নামে দুই মেয়ে আছে অ্যালেক্স রদ্রিগেজের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com