1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

ফটোশুটে টপলেস জ্যাকলিন

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ মার্চ, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি।

শনিবার (১৩ মার্চ) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তার সাম্প্রতিক একটি ফটোশুটের ছবি প্রকাশ করেছেন জ্যাকলিন। ছবিতে একটি কাউচের ওপর শুয়ে আছেন এই অভিনেত্রী। এতে টপলেস অবস্থায় দেখা গেছে তাকে।

এই বলিউড ডিভার ছবির প্রশংসায় পঞ্চমুখ তার ভক্তরা। একজন মন্তব্য করেছেন, ‘অসাধারণ লাগছে।’ অপর একজন লিখেছেন, ‘আপনি সত্যিই সুন্দর দেখতে।’ সাধারণ অনুসারীদের পাশাপাশি তারকারাও জ্যাকলিনের এই ছবির প্রশংসা করছেন।

কাজের দিক থেকে সম্প্রতি ‘বচ্চন পান্ডে’ সিনেমার শুটিং শেষ করেছেন জ্যাকলিন। সিনেমাটিতে আরো অভিনয় করছেন অক্ষয় কুমার ও কৃতি স্যানন। এছাড়া ‘ভূত পুলিশ’ সিনেমায় দেখা যাবে তাকে। এতে আরো আছেন— সাইফ আলী খান, অর্জুন কাপুর ও ইয়ামি গৌতম। পাশাপাশি সালমান খানের সঙ্গে ‘কিক-টু’ সিনেমায় অভিনয় করবেন জ্যাকলিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com