1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

বিবাহ বিচ্ছেদের খবর জানালেন সঙ্গীত শিল্পী পুতুল

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ মার্চ, ২০২১

বিনোদন ডেস্ক : ভেঙে গেল ক্লোজআপ ওয়ান তারকা সঙ্গীত শিল্পী সাজিয়া সুলতানা পুতুলের সংসার। আনুষ্ঠানিক বিচ্ছেদের প্রায় দুই বছর পর রোববার (১৪ মার্চ) এ খবর জানান পুতুল।

২০১৯ সালের ২০ মার্চ কানাডা প্রবাসী নুরুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পুতুল। বিয়ের কিছু দিন পরই তাদের বিচ্ছেদ হয়।

পুতুল বলেন, দুই বছর আগে বিয়ে করেছিলাম। ঢুকেছিলাম যুগল জীবনযাপনে। বিবাহিত জীবনের খুব অল্প দিনের মাথায় বুঝেছিলাম পথটা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। এই পথ ঠিক আমার কল্পনার সেই পথ ছিল না, যে পথে আনন্দে হেঁটে যাওয়া যায়। তারপরই মূলত আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।

এতোদিন পর বিচ্ছেদের খবর জানানোর কারণ ব‌্যাখ‌্যা করে পুতুল বলেন, ‘এতোদিন পর এই খবর জানানোর কারণ একটাই, তাহলো- সম্পর্কের ভেতরে থাকলে যৌথ জীবন উদযাপনের দুই বছর হতো। যেহেতু একক জীবনযাপন করছি, তাই বিবাহ বার্ষিকীর কোনো বিশেষত্ব বা মহিমা নেই। বছরের অন্য দিনগুলোর মতোই এটা একটা তারিখ মাত্র।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com