1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

অভিনেত্রীকে দর্শকের থাপ্পড়, ফের ভিডিও ভাইরাল

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ মার্চ, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী গওহর খানকে ভরা মঞ্চে থাপ্পড় মেরেছিলেন মোহাম্মদ আকিল মালিক নামে এক যুবক। ২০১৪ সালে এ ঘটনা ঘটেছিল। দীর্ঘ দিন পর সেই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ফিল্মসিটিতে একটি টেলিভিশন শোয়ের শুটিং চলছিল। সেটে উপস্থিত ছিলেন গওহর খান। হঠাৎ এক যুবক দর্শক সারি থেকে মঞ্চে উঠে এসে এই অভিনেত্রীর গালে থাপ্পড় মারেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা ওই যুবককে আটক করেন। পরে ২৪ বছর বয়সী যুবক মোহাম্মদ আকিল মালিককে থানায় নিয়ে যাওয়া হয়।

গওহর খানকে থাপ্পড় মারার কারণ ব্যাখ্যা করে আকিল মালিক তখন বলেছিলেন—গওহর খানের পোশাক আপত্তিকর। তার উপরে তিনি যেভাবে নাচছিলেন, তাতে পোশাক নিয়ে অসুবিধা হচ্ছিল তার, যা আমি মেনে নিতে পারিনি।

জানা যায়, বেশ কিছু দিন গওহর খানের এই শোয়ের শুটিং সেটে যান আকিল মালিক। শুরু থেকেই তার উপর নজর রাখছিলেন আকিল। পরে এই অভিনেত্রীকে শারীরিকভাবে হেনস্তা করেন। শুধু তাই নয়, গওহর খানের শরীরেও আপত্তিকরভাবে হাত দিয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন এই অভিনেত্রী। এ ঘটনার পর ফুঁসে উঠেছিল বলিউড। বলিউডের অধিকাংশ নায়িকা এ ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com