1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন

কোটি টাকার বিনিময়ে তারকাদের বিজেপিতে যোগ দেওয়ার অভিযোগ

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ মার্চ, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের অর্থ নিয়েছেন টলিউড তারকারা। ওপার বাংলার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র এমন অভিযোগ করেছেন।

সোমবার (১৫ মার্চ) দুপুরে ফেসবুক স্ট্যাটাসে শ্রীলেখা মিত্র লিখেছেন—‘জানতে পারলাম বিজেপিতে যোগ দেওয়ার বিনিময়ে প্রত্যেক তারকারা ৭ কোটি রুপি নিয়েছেন।’ অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৮ কোটি ১৭ লাখ ৯৩ হাজার ৭৯০ টাকা।

শ্রীলেখার এই পোস্টে অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন। বিজেপির তারকা সদস্য রিমঝিম মিত্র মন্তব্য করে শ্রীলেখার কাছে জানতে চান ঠিক কার কথা বলছেন? এরপর অনেকে মন্তব্য করতে থাকেন। এ নিয়ে শুরু হয় বিতর্ক। পরে রিমঝিমের প্রশ্নের উত্তরে শ্রীলেখা মিত্র লিখেন, ‘আমি তোকে প্রমাণসহ নাম জানাব।’

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রায় গোটা টলিউডই এখন রাজনীতির ময়দানে। একদিকে যেমন তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন রাজ চক্রবর্তী, জুন মালিয়া, সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, কৌশানি মুখোপাধ্যায়। অন্যদিকে রোববার (১৪ মার্চ) বিজেপি প্রার্থী তালিকায় যশ দাশগুপ্ত, পায়েল সরকার, তনুশ্রী চক্রবর্তীর নাম রয়েছে। এছাড়াও বিজেপিতে যোগ দিয়েছেন—‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মতো তারকারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com