1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

‘অভিনয়ে টিকতে না পেরে অশ্লীলতার পথ বেছে নিলেন মধুমিতা’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

বিনোদন ডেস্ক : ‘ছেলেরা ফুল প্যান্ট আর মেয়েরা কেন হাফ প্যান্ট পরবে?’, ‘তুমি তো বেবি হয়ে গেছো’, ‘তোমাদের স্কুলে এমন খোলা চুলে যেতে দেয়? আমাদের তো পাছায় মারতো।’, ‘অভিনয়ে টিকতে না পেরে অশ্লীলতার পথ বেছে নিলেন মধুমিতা’, ‘আমি তো ভেবেছি ভুল করে নটি আমেরিকায় (পর্ন সাইট) ঢুকে গিয়েছি।’—এক ভিডিওতে নিজের ফেসবুকে করা নেটিজেনদের আপত্তিকর এসব মন্তব্য পড়তে দেখা যায় টলিউড অভিনেত্রী মধুমতি সরকারকে।

যেসব নেটিজেন এমন মন্তব্য করেছেন তাদের নাম অবশ্য প্রকাশ করেননি এই অভিনেত্রী। তবে বেশ কটাক্ষ করে ভিডিওতে মধুমিতা বলেন—‘সারা বছর এমন সুন্দর সুন্দর কমেন্টের বন্যায় ভরিয়ে দেয়। ছেলেরা খালি গায়ে বা স্যান্ডো গেঞ্জি পরে ছবি দিলে কোনো অসুবিধা হয় না। কিন্তু মেয়েরা কাজের জন্য শাড়ি বা চুড়িদার ছাড়া মিনি স্কার্ট বা হাফ প্যান্ট পরে ছবি পোস্ট করলেই তারা নটি আমেরিকার আর্টিস্ট!’

নোংরা মন্তব্য করার প্রতিবাদ জানিয়ে যে ভিডিও পোস্ট করেন মধুমিতা, তাতেও অনেককে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়! তাই সকলের উদ্দেশ্যে মধুমিতা বলেন, ‘আগে ঠিক করে মেয়েদের সম্মানটা দিতে শেখো।’

পৃথিবীর সব ফিল্ম ইন্ডাস্ট্রি বা শোবিজ অঙ্গনের তারকারাই সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব। কিন্তু অধিকাংশ অভিনেত্রীদের প্রতিনিয়ত এমন ট্রলের মুখে পড়তে হয়। কিছুদিন আগেও নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা, টলিউডের শ্রাবন্তী চ্যাটার্জি, নুসরাত জাহানসহ বেশ কজন।

কিছুদিন আগে সিকিম থেকে কলকাতায় ফিরেছেন মধুমিতা সরকার। পারিবারিক বন্ধুদের সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন তিনি। অন্যদিকে পরমব্রত চ্যাটার্জি অভিনীত ‘ট্যাংরা ব্লুজ’ ওয়েব সিরিজে দেখা যাবে মধুমিতাকে। বর্তমানে ওয়েব সিরিজটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com