1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

কেন বিরতি নিচ্ছেন সামান্থা?

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। ‘ওহ বেবি’, ‘রাঙ্গান্থালাম’, ‘মজিলি’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। সিনেমায় অভিনয় থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তিনি।

ব্যক্তি জীবনে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছেন সামান্থা। বিয়ের পরও নিয়মিত কাজ করেছেন। কিন্তু সম্প্রতি গুঞ্জন উঠেছে, এক বছরের জন্য বিরতি নেবেন এই অভিনেত্রী।

এদিকে খবরটি চাউর হওয়ার পর থেকেই কানাঘুষা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন, মা হওয়ার জন্যই হয়তো বিরতিতে যাচ্ছেন সামান্থা। যদিও এর আগে অনেকবারই তার মা হওয়ার গুঞ্জন শোনা গেছে। তবে তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থেকেছে।

বর্তমানে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমা নিয়ে ব্যস্ত সামান্থা। এছাড়া ‘শকুন্তলাম’সিনেমায় দেখা যাবে তাকে। সংস্কৃত ভাষার ‘অভিযানা শকুন্তলাম’ নাটক অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে। রাজা দুষ্মন্ত ও শকুন্তলার প্রেম কাহিনি এতে তুলে ধরা হবে। সিনেমাটি পরিচালনা করবেন গুণাশেখর। চলতি বছরের শুরুতে সিনেমাটির একটি মোশন পোস্টার প্রকাশ করে এর ঘোষণা দেন নির্মাতা। তবে এতে আর কে কে অভিনয় করবেন তা এখনো অজানা। খুব শিগগির এ বিষয়ে ঘোষণা দেবেন নির্মাতারা।

এই দুই সিনেমা ছাড়াও অশ্বিন সারাবানাম পরিচালিত একটি ভৌতিক সিনেমায় অভিনয় করবেন এই অভিনেত্রী। এছাড়া ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। এর মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হবে তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com